চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেনাল্টি মিসের পর কান্না নিয়ে যা বললেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 02, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ও তার সতীর্থরা ফুটবল ম্যাচে আবেগপ্রবণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শুরুতে বিষণ্ণতা শেষে আনন্দ। এটাই ফুটবল। মুহূর্ত, অবর্ণনীয় মুহূর্ত। একটি সরাসরি শট দলকে লিড এনে দিতে পারত। আমি তা ঠিকঠাক করতে পারিনি।’

স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টিতে লক্ষ্যভেদে ব্যর্থ হওয়ার পর কান্নায় ভেঙে পড়া নিয়ে এভাবে অনুভূতি তুলে ধরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বল জালে পাঠাতে না পারায় আবেগ ধরে রাখতে পারেননি।

ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছিল দুদল। আক্রমণ-প্রতি আক্রমণে ৯০ মিনিট শেষ হয়ে যায় গোলশূন্য সমতায়। খেলা অতিরিক্ত সময় গড়ালে পর্তুগিজদের সামনে সুযোগ আসে।

১০৩ মিনিটে ডি-বক্সে ফাউল করে বসেন ভনজা ড্রকুসিস। পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিকে ক্রিস্টিয়ানো রোনালদোর শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ওব্লাক।

সেই মুহূর্তের বর্ণনায় পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘ওব্লাক একটি ভালো সেভ করেছেন। আমাকে পেনাল্টি নিয়ে দেখতে হবে। আমি ভালো নাকি খারাপ শট নিয়েছিলাম, জানি না। তবে আমি সারাবছরে একবারও পেনাল্টি মিস করিনি। যখন আমার এটার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ওব্লাক সেটি ঠেকিয়ে দিয়েছিলেন।’

ডয়েচে ব্যাংক পার্কে অবশ্য পর্তুগালই হেসেছে শেষ হাসি। রোনালদো পেনাল্টি মিস, গোলশূন্য সমতায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত ছিলেন গোলরক্ষক ডিয়েগো কস্তা। স্লোভেনিয়ার পরপর তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেন পর্তুগিজ দেয়াল। তিনটি স্পটকিকের সবকটি নিশানাভেদে ৩-০ ব্যবধানে জিতে যায় পর্তুগাল।

টাইব্রেকারে অবশ্য ভুল করেননি রোনালদো। কিংবদন্তি ফরোয়ার্ড বাঁ-দিক দিয়ে বল জালে জড়ান। সঙ্গে সঙ্গে দর্শকদের কাছে দুই হাত জোড় করে ক্ষমাও চান। স্পটকিক নিতে আসা ব্রুনো ফের্নান্দেস ও বের্নার্দো সিলভা কাজটা ঠিকঠাক করে পর্তুগালকে জয়োল্লাসে ভাসান।

দলের জয়টা প্রাপ্য ছিল দাবি সিআর সেভেনের, ‘আমাদের খেলায় আধিপত্য ছিল। স্লোভেনিয়া প্রায় পুরো খেলাটা রক্ষণে কাটিয়েছে। এটা খুবই কঠিন এবং পুরো দলকে অভিনন্দন জানাতে হবে। বিশেষ করে আমাদের গোলরক্ষক কস্তা খুব ভালো তিনটি সেভ করেছেন।’

Tags: ইউরো-২০২৪পর্তুগালপেনাল্টিরোনালদোলিড স্পোর্টসস্লোভেনিয়া
Previous Post

ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট তৈরি করে দেয় হত্যার মূলপরিকল্পনাকারী শাহীন

Next Post

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে কারণে বাতিল চান ‘প্রত্যয় স্কিম’

Next Post
শিক্ষকদের হাতে টাকা ও ব্যাগ, প্রত্যয় স্কিম বাতিলের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে কারণে বাতিল চান ‘প্রত্যয় স্কিম’

যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT