শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীরা। টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির সঙ্গে এবার লেবার পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। বিভিন্ন জনমত জরিপ বলছে, নির্বাচনে ঐতিহাসিক জনসমর্থন পেতে যাচ্ছে লেবার পার্টি। অন্যদিকে, প্রায় ২০০ বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে তিন মেয়াদে ক্ষমতায় থাকা ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। নির্বাচনে টিউলিপ সিদ্দিকসহ বাংলাদেশি বংশোদ্ভূত ৩৩ প্রার্থী অংশ নিচ্ছেন।








