চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা নিয়ে ইইউ’র প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:18 পূর্বাহ্ন 07, জুন 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আকাশে উড়ন্ত ইউরোপীয় ইউনিয়নের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে সময়সীমা ঘোষণা করেছেন, সে বিষয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন একটি প্রতিক্রিয়া জানিয়েছে।

শুক্রবার ৬ জুন রাতে ইউরোপীয় ইউনিয়ন মিশন তাদের ফেসবুক পেজে এই প্রতিক্রিয়ায় বলেছে, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন। ইইউ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে; আইনের শাসন, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে।

পোস্টে আরও বলা হয়, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। স্থিতিশীল, আরও সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বার্থে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হতে এবং উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা নির্ধারণের কাজ এগিয়ে নিতে সকল অংশীদারদের প্রতি ইইউ প্রতিনিধিদল আহ্বান জানায়।

এর আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে বিস্তারিত রোডম্যাপ দেবে।

Tags: ইইউপ্রধান উপদেষ্টা
Previous Post

দুই বিশ্বকাপ খেলতে পারেনি ইতালি, ২০২৬ এর বাছাইও শুরু হার দিয়ে

Next Post

ইলন মাস্কের মাথা খারাপ হয়ে গেছে: ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্প ও টেসকা প্রধান ইলন মাস্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্কের মাথা খারাপ হয়ে গেছে: ট্রাম্প

শোলাকিয়ায় ঈদুল আজহার জামাতে মুসল্লিরা অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শোলাকিয়ায় ঈদুল আজহার জামাতে মুসল্লিদের ঢল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT