চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয় ভেঙে দিলো ৪৯তম এপিসোড, কাঁদছেন দর্শক!

দর্শকদের চোখে জল, ধাক্কা দিলো ‘এটা আমাদেরই গল্প’-এর নতুন পর্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 29, এপ্রিল 2026
in বিনোদন
A A
দর্শকরা কাঁদছেন, একটি নাটকীয় মুহূর্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

একেবারে শেষের পথে তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। শেষদিকে এসে দর্শকদের ধাক্কা দিয়েছে এর ৪৯তম এপিসোড! সিরিয়ালটির প্রাণ ভোমরা ফাহাদ (ইরফান সাজ্জাদ) ও সামির (খায়রুল বাসার)-এর বাবার মৃত্যু দেখানো হয়েছে এই এপিসোডে!

করুণ এই দৃশ্য দেখে কাঁদছেন দর্শক। হাজার হাজার দর্শক মন্তব্যে বলছেন, ‘এভাবে দর্শকদের না কাঁদালেও পারতেন পরিচালক’! কেউ কেউ লিখছেন, কখন যে চোখ ভিজে গেছে বুঝে উঠতে পারিনি! কেউ লিখছেন, এই পর্বটা অনেক কষ্টের, চোখের পানি ধরে রাখতে পারলাম না।

একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখছেন পরিবারের সদস্যরা, আবেগপ্রবণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ এই এপিসোডটি ইউটিউবে মাত্র ৪৯ মিনিটে মিলিয়ন ছাড়িয়েছে। আর ১ ঘণ্টা ৪৯ মিনিটে রিয়েল টাইম ভিউ হয়েছে ২ মিলিয়ন।

সিরিয়ালটি অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত।

৫২ এপিসোডে শেষ হবে ‘এটা আমাদেরই গল্প’। নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। দর্শকদের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর। তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। শেষ পর্বটি থাকবে দেড় ঘণ্টাব্যাপী!

অভিনেতা কাঁদছেন, নাটকের দৃশ্য, হৃদয় ভেঙে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ পারিবারিক নাটকে আবেগ ও সম্পর্কের টানাপোড়েন হারিয়ে যাচ্ছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। সেই ধারণাকে অনেকটাই ভুল প্রমাণ করেছে চ্যানেল আইয়ের এই ধারাবাহিক। পারিবারিক মেলবন্ধন, সম্পর্কের উষ্ণতা ও বাস্তব জীবনের আবেগঘন গল্পের কারণে নাটকটি দর্শকদের মধ্যে আলাদা জায়গা করে নেয়।

গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ে প্রচার শুরু হয় ‘এটা আমাদেরই গল্প’। টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রতিটি পর্ব প্রকাশ করা হয়। দুই মাধ্যমেই নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।

Tags: ইন্তেখাব দিনারএটা আমাদেরই গল্পএমএনইউ রাজুডিকন নূরদীপা খন্দকারনাদের চৌধুরীপায়েলমনিরা আক্তার মিঠুমাহমুদুল ইসলাম মিঠুমুকিত জাকারিয়ালিড বিনোদনশিল্পী সরকার অপু
Previous Post

ঈদুল আজহায় লম্বা ছুটির সম্ভাবনা

Next Post

জলবায়ু পরিবর্তন প্রতিবেদনে ইউরোপ ‘দ্রুততম উষ্ণায়নশীল মহাদেশ’

Next Post
সুইস পতাকা ধরে পাহাড়ি ট্রেকাররা, পর্বতশৃঙ্গের পেছনে বরফে ঢাকা পাহাড়. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তন প্রতিবেদনে ইউরোপ ‘দ্রুততম উষ্ণায়নশীল মহাদেশ’

দুই মহাতারকা এক জোট!. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মহাতারকা এক জোট!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT