চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মহাতারকা এক জোট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 29, এপ্রিল 2026
in বিনোদন
A A
দুই মহাতারকা এক জোট!. Channel i News - চ্যানেল আই নিউজ

এক হতে চলেছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার দুই মহাতারকা! প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির নতুন একটি মেগাপ্রজেক্টে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তামিল সুপারস্টার ধানুশ। পৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি হবে জঙ্গলকেন্দ্রিক এক টানটান ড্রামা।

বানসালি প্রোডাকশনসের ব্যানারে নির্মিতব্য এই ছবিটি পরিচালনা করবেন তামিল নির্মাতা পিএস মিত্রান। এর আগে ‘সর্দার’ ও ‘ইরমবু থিরাই’-এর মতো সফল ছবি পরিচালনা করে জনপ্রিয়তা পেয়েছেন এই পরিচালক। এই ছবির মাধ্যমেই হিন্দিতে পরিচালক হিসেবে পা রাখছেন তিনি।

জানা গেছে, প্রথমে এই চরিত্রের জন্য রাম চরণের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত ধানুশকেই চূড়ান্ত করা হয়েছে। ২০২৭ সালের শুরুর দিকে এই বিশাল বাজেটের ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে তার আগে ধানুশ তার হাতে থাকা দক্ষিণী ছবিগুলোর কাজ শেষ করবেন।

বর্তমানে তিনি ‘ডি৫৫’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এছাড়া তার ঝুলিতে রয়েছে ‘ভেদা চেন্নাই ২’ এবং আরো বেশ কিছু প্রতীক্ষিত সিনেমা। চলতি সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘কারা’।

এদিকে বর্তমানে সঞ্জয় লীলা বানসালি ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে নিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে। এছাড়া তার প্রোডাকশন থেকে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিক এবং ঐতিহাসিক ড্রামা ‘জয় সোমনাথ’ নির্মাণের পরিকল্পনাও চলছে।

Tags: তামিল সুপারস্টারধানুশসঞ্জয় লীলা বানসালি
Previous Post

জলবায়ু পরিবর্তন প্রতিবেদনে ইউরোপ ‘দ্রুততম উষ্ণায়নশীল মহাদেশ’

Next Post

প্রার্থনা করি ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নত না হোক: আসামের মুখ্যমন্ত্রী

Next Post
আসামের মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, মুখে জোরালো অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রার্থনা করি ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নত না হোক: আসামের মুখ্যমন্ত্রী

জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর দুর্ভোগে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT