চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর দুর্ভোগে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 29, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আনা এক নোটিশের জবাবে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে তিনি ইতিমধ্যে কথা বলেছেন। মেয়র পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন, তবে সমস্যাটি বড় হওয়ায় স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

তিনি বলেন, “এই দুর্ভোগের জন্য আমি চট্টগ্রাম শহরের সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে মানুষকে এ সমস্যা থেকে মুক্ত করতে।”

তারেক রহমান জানান, অতিবর্ষণের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে মানুষ ভোগান্তিতে পড়েছে। এ সমস্যা শুধু চট্টগ্রামেই সীমাবদ্ধ নয়, দেশের অন্যান্য এলাকাতেও একই চিত্র দেখা যাচ্ছে। ঢাকাসহ বিভিন্ন শহরে সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়ার প্রবণতা রয়েছে।

জলাবদ্ধতা নিরসনে খাল খননের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ একটি কার্যকর উদাহরণ। তিনি খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছিলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারও সেই পথ অনুসরণ করে দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে।

Tags: আবহাওয়াখাল খননচট্টগ্রামজলাবদ্ধতাজাতীয় সংসদতারেক রহমাননগর দুর্ভোগনগর ব্যবস্থাপনাবন্যা পরিস্থিতিভারী বৃষ্টিসিটি কর্পোরেশন
Previous Post

প্রার্থনা করি ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নত না হোক: আসামের মুখ্যমন্ত্রী

Next Post

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিচ্ছেন, অন্যান্য সদস্যরা শুনছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের একজন পুরুষের ছবি, ঘরে বসে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আজ থেকেই নিজের জন্য জমানোর চেষ্টা করুন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT