চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে চমক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে চমকপ্রদ ক্রিকেটাররা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য স্বাগতিক অস্ট্রেলিয়ার পর দল দিলো ইংল্যান্ডও। তিনজন রিজার্ভ খেলোয়াড়সহ ১৮ সদস্যের স্কোয়াডে তিনটি বড় চমক রেখেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ জনি বেয়ারস্টো, মঈন আলী ও বেন স্টোকসের মতো তারকার পাশে জায়গা মিলেছে অনভিজ্ঞ তিনজনের।

ধারাবাহিক অফফর্মের কারণে জস বাটলারের দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ওপেনার জেসন রয়। গত বিশ্বকাপে মানসিক অবসাদের কারণে খেলতে না পারা বেন স্টোকস ফিরেছেন। ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে যাচ্ছেন পেসার ক্রিস ওকস ও মার্ক উড।

তাসমান সাগরপাড়ের দেশটিতে রিজার্ভ হিসেবে বিশ্বকাপের জন্য যাচ্ছেন ৩৫ বছর বয়সী পেসার রিচার্ড গ্লিসন। ২৩ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার হ্যারি ব্রুক ডাক পেয়েছেন। দুজনের ঝুলিতে আছে চারটি করে আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা। একাদশে দ্বিতীয় উইকেটরক্ষক ফিল সল্ট। আটটি ওয়ানডে খেলা ছাড়া তারও আছে সবে ৪টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা।

অবধারিতভাবেই আছেন মঈন, রশিদ, জর্ডান, মালানদের তারকারা। মূল দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে অস্ট্রেলিয়া যাবেন টাইমাল মিলস, লিয়াম ডসন ও রিচার্ড গ্লিসন।

ইংলিশদের বিশ্বকাপ শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২২ অক্টোবর পার্থে লড়বে দুদল। এরপর দুটি কোয়ালিফায়ার দল, নিউজিল্যান্ড ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাটলারের দল। প্রি-বিশ্বকাপ ট্যুরে স্বাগতিক দলটির সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও খেলবে ইংল্যান্ড।

টি-টুয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিচি টপলে, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

রিজার্ভ: টাইমল মিলস, লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন।

Tags: অস্ট্রেলিয়াইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাটলারমঈনলিড স্পোর্টস
Previous Post

শেষ আশাটাও হতাশারই হল রোনালদোর

Next Post

টাঙ্গাইলে বাস ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ২

Next Post
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির ধ্বংসাবশেষ ও আহতরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বাস ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ২

অভিনেতা ও সাংবাদিক চ্যানেল আই অনলাইন পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্কোতে সম্মাননা পেল ‘আদিম’, ঘোরের মধ্যে যুবরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT