চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কোতে সম্মাননা পেল ‘আদিম’, ঘোরের মধ্যে যুবরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
অভিনেতা ও সাংবাদিক চ্যানেল আই অনলাইন পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার পর্দা নামছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরের। আর এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শীত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘আদিম’। যুবরাজ শামীম পরিচালিত এই ছবিটি উৎসবে জিতে নিয়েছে ‘নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড’।

চ্যানেল আই অনলাইনকে মস্কো থেকে খবরটি জানিয়েছেন তরুণ নির্মাতা যুবরাজ শামীম। তিনি বলেন, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘আদিম’ এর মনোনয়ন পাওয়াটাই আমার কাছে বিশেষ। উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে মস্কোতে এসে সিনেমাটি নিয়ে আমার জার্নি স্মরণীয় হয়ে থাকবে। আর সিনেমাটির জন্য পেলাম নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সব মিলিয়ে এই উৎসব আমার মতো তরুণ নির্মাতার জন্য অন্যরকম অভিজ্ঞতা হয়েই থাকবে।

ইরানি নির্মাতা বেহরোজ শোয়েইবির সাথে ‘আদিম’ নির্মাতা ‍যুবরাজ শামীম

এই পুরস্কার বাবাকে উৎসর্গ করছেন জানিয়ে যুবরাজ বলেন, ‘আসলে ফেস্টিভাল জার্নির পুরো বিষয়টাই আমার কাছে এখন পর্যন্ত কাল্পনিক মনে হচ্ছে। মনে হচ্ছে আমি হয়তো কোন ঘোরের মধ্যে আছি। আমার এই অর্জন আমার বাবা শাহজাহান ভূঁইয়ার নামে উৎসর্গ করছি৷’

যুবরাজ জানান, ‘আদিম’ এর প্রিমিয়ার শো ছিলো ২৯ আগস্ট। ছবিটি দেখে সাধারণ দর্শক থেকে উৎসব বিচারকরাও প্রশংসা করেছেন। বার বার আপ্লুত হয়েছি। প্রিমিয়ারের পর দিনই আমার দেশে চলে আসার কথা। কিন্তু উৎসব কর্তৃপক্ষ আমাকে শেষ দিন পর্যন্ত থাকতে বলেন। তখনই কিছুটা আঁচ পেয়েছিলাম! যুবরাজ বলেন, পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে রেড কার্পেটেও থাকছি। সন্ধ্যায় রয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠানের মূল পর্ব।

নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড ছাড়াও শুক্রবার স্থানীয় সময় দুপুরে আরও কিছু পুরস্কার ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। এরমধ্যে ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে রোমানিয়ার ছবি ‘দ্য ভয়েস ক্রাইং ইন দ্য ওয়াল্ডারনেস’, সিনে ক্লাব অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ইরানের ‘নো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট’ এবং অডিয়েন্স অ্যাওয়ারর্ড জিতে নিয়েছে সার্বিয়ার ছবি ‘দ্য বিহেডিং অব সেন্ট জন দ্য ব্যাপ্টিস্ট’।

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে পুরো ‘আদিম’ এর শুটিং। ছবির কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। ছবির চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

আদিম’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ।

Tags: আদিমদুলালবাদশামস্কোযুবরাজ শামীমলিড বিনোদনসাদেকসিনেমাসোহাগী
Previous Post

টাঙ্গাইলে বাস ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ২

Next Post

বিতর্ক না থাকলে গণতান্ত্রিক সমাজ গঠন সহজ হয় না: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী গণতান্ত্রিক সমাজ গঠনে বিতর্কের গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্ক না থাকলে গণতান্ত্রিক সমাজ গঠন সহজ হয় না: তথ্যমন্ত্রী

লিওনার্দো ডিক্যাপ্রিও অস্কার পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকাদের বয়স ২৫ হলেই বিচ্ছেদ করেন ডিক্যাপ্রিও!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT