চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোর বিপক্ষে জয় উদযাপনে চোট, হাসপাতালে হেন্ডারসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 06, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
চোটের কারণে মাঠে আহত খেলোয়াড়ের চিকিৎসা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে দারুণ এক জয় তুলেছে ইংল্যান্ড। ম্যাচ শেষে জয় উদযাপনের সময় পড়ে গিয়ে হাতের কব্জিতে গুরুতর চোট পেয়েছেন জয়ী মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখন স্বাভাবিক অবস্থায় আছেন।

জুড বেলিংহ্যামের দুটি গোল এবং হ্যারি কেনের পেনাল্টিতে ইংল্যান্ড আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলে জিতেছে। ভিএআর দেখে জ্যারেল কোয়ানসের লাল কার্ডের পর দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ইংল্যান্ডকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে।

ম্যাচ শেষের কয়েক মিনিট পর ইংল্যান্ড খেলোয়াড়রা মাঠের একপ্রান্তে গোলপোস্টের পেছনে থাকা সমর্থকদের কাছে এগিয়ে যান। এসময় ‘ওয়েসিস’ ব্যান্ডের ‘ওয়ান্ডারওয়াল’ গানটি গাওয়ার প্রথাগত আয়োজনে তাদের সঙ্গে যোগ দেন। সেই উদযাপনের সময় হেন্ডারসন চোট পান।

থ্রি লায়ন্সদের কোচ থমাস টুখেল নিশ্চিত করেছেন হেন্ডারসনের চোট গুরুতর- ‘তিনি কব্জিতে আঘাত পেয়েছেন এবং এই মুহূর্তে হাসপাতালে আছেন। বিষয়টি বেশ খানিকটা গুরুতর।’

‘জর্ডান এমুহূর্তে আমাদের মাঝে নেই বিষয়টি এই সন্ধ্যার পরিস্থিতির সাথে কোনভাবেই মানানসই মনে হচ্ছে না। কী প্রক্রিয়া চলছে, তা আমার জানা নেই। কেবল গণমাধ্যমে কথা বলা শেষ করলাম। তখন ডাক্তার জানালেন, সে হাসপাতালে আছে।’

হেন্ডারসন আপাতত মেক্সিকো সিটির হাসপাতালে রোববার পর্যন্ত থাকবেন। ইংল্যান্ড দল তাদের বেস ক্যাম্প মিসৌরির ক্যানসাস সিটিতে ফিরে যাবে।

Tags: ইংল্যান্ডকেনটুখেলফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলিংহ্যামমেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬হেন্ডারসন
Previous Post

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ২২৬ টাকা

Next Post

মিয়ানমারের রাখাইনে প্রাচীন নাম ফিরিয়ে আনার প্রস্তুতি আরাকান আর্মির

Next Post
সেনা সদস্যরা রাস্তায় পোস্টার স্থাপন করছে, বাংলাদেশি সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে প্রাচীন নাম ফিরিয়ে আনার প্রস্তুতি আরাকান আর্মির

কুড়িগ্রামে ট্রাফিক জামে দোকান ও অটো রিকশা, জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT