চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের রাখাইনে প্রাচীন নাম ফিরিয়ে আনার প্রস্তুতি আরাকান আর্মির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 06, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সেনা সদস্যরা রাস্তায় পোস্টার স্থাপন করছে, বাংলাদেশি সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি শহরের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটির দাবি, প্রাচীন আরাকান রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা পাউকতাও শহরের নতুন নাম রাখা হচ্ছে বীরট্ঠানী, যার অর্থ ‘বীরদের আবাস’। অন্যদিকে মিনব্যা শহরের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে অঞ্জনপুর। প্রাচীনকালে রাখাইন অঞ্চলের লেমিও নদী ‘অঞ্জনা’ নামে পরিচিত ছিল। সেই ঐতিহাসিক নাম থেকেই নতুন নামকরণের প্রস্তাব এসেছে।

আরাকান আর্মির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শুধু এই দুটি শহর নয়, মংডু ও সিত্তে জেলার আরও কয়েকটি শহরের নামও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। তবে কোন কোন শহরের নাম বদলানো হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

স্থানীয় প্রবীণদের ভাষ্য, প্রস্তাবিত নতুন নামগুলো রাখাইনের প্রাচীন ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশেষ করে মিনব্যা অতীতে লাংম্রো ও ম্রাউক-উ রাজবংশের সময় গুরুত্বপূর্ণ দুর্গনগর হিসেবে পরিচিত ছিল।

নাম পরিবর্তনের পাশাপাশি প্রশাসনিক কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনছে আরাকান আর্মি। তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকান ইতোমধ্যে নিজস্ব প্রশাসন গড়ে তুলেছে। এর অধীনে প্রশাসন, বিচার, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগ পরিচালিত হচ্ছে।

শিক্ষা খাতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আরাকান আর্মির শিক্ষা বিভাগ রাখাইন ভাষায় নতুন পাঠ্যক্রম প্রণয়ন করছে। পরিকল্পনা অনুযায়ী, উচ্চমাধ্যমিক পর্যায়ে বার্মিজ ভাষার পরিবর্তে রাখাইন ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্বাদশ শ্রেণির নতুন পাঠ্যক্রম প্রস্তুত হলেও তা আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি বছর আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণাধীন রাখাইনের ১৪টি উপজেলা এবং পার্শ্ববর্তী চিন রাজ্যের পালেতওয়া উপজেলাকে পুনর্গঠন করে আটটি প্রশাসনিক জেলায় ভাগ করেছে।

আরাকান আর্মির প্রধান তুন মিয়াত নাইং ঘোষণা দিয়েছেন, ২০২৭ সালের মধ্যে সিত্তে, কিয়াউকফিউ ও মানাউং এখনও নিয়ন্ত্রণের বাইরে থাকা তিনটি এলাকাও তাদের দখলে আনার চেষ্টা অব্যাহত থাকবে। এই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

Tags: আরাকান আর্মিমিয়ানমাররাখাইন
Previous Post

মেক্সিকোর বিপক্ষে জয় উদযাপনে চোট, হাসপাতালে হেন্ডারসন

Next Post

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

Next Post
কুড়িগ্রামে ট্রাফিক জামে দোকান ও অটো রিকশা, জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT