চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকা প্রবাসীদের প্রশংসা পেয়ে আপ্লুত ইমন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 11, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
রাইহান রাফি ওয়েব ফিল্মের জন্য ছবি, কালো হুডি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাপ্তি-অপ্রাপ্তির মধ্য দিয়ে শেষ হচ্ছে ২০২৪। বছরের প্রায় শেষদিকে এসে নতুন সিনেমা হাতে নিলেন চিত্রনায়ক ইমন। এ ছবির শুটিংয়ে যোগ দিতে মঙ্গলবার লক্ষ্মীপুরের একটি চর অঞ্চলে যাচ্ছেন এই অভিনেতা।

যেতে যেতেই ইমন জানালেন, তিনি ‘ময়নার চর’ নামে একটি সরকারি অনুদানপ্রাপ্ত ছবির শুটিংয়ে যাচ্ছেন। মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় এ ছবির শুটিংয়ে দিন দশেক লক্ষ্মীপুরে থাকবেন।

ইমন বলেন, সর্বশেষ সরকারি অনুদানের চিত্রনাট্যের প্রিভিউ কমিটিতে সবচেয়ে বেশি মার্কস পেয়েছিল ‘ময়নার চর’। এতে আমি কাশেম চরিত্রে অভিনয় করবো। ছবির গল্প একেবারে ‘র’। শুটিংও হবে ‘র’ লোকেশনে। এ ছবিতে নিজেকে ভেঙে নতুন করে আবিষ্কারের সুযোগ পেতে যাচ্ছি।

‘ময়নার চর’-এ ইমনের বিপরীতে অভিনয় আছেন সুস্মি আহসান। ইমন বলেন, বেশি বললে হয়তো চমক নষ্ট হয়ে যাবে। গল্পে দেখা যাবে, চরের একজন প্রভাবশালী মানুষ আমি, যাকে সবাই পছন্দ করে। এলাকার মানুষের বিপদে আপদে ছুটে আসি। এই গল্পটা আমার জন্য একবারে নতুন।

কিছুদিন আগে রায়হান রাফী পরিচালিত ‘মায়া’ নামে একটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছিলেন ইমন। সারিকার সঙ্গে এতে তার অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়। ইমন জানান, ‘মায়া’তে দুর্দান্ত অভিনয়ের কারণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ; দুই জায়গা থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম সম্মাননা নিতে। সেখানে অনেকের সঙ্গে দেখা হয়েছে। আমেরিকা প্রবাসীদের কাছে অভিনয়ের প্রশংসা পেয়েছি। যে হোটেলে ছিলাম সেখানে সিলেটের দুজন স্বামী-স্ত্রী প্রবাসী আমাকে অনেক দোয়া দিয়েছেন। তারা যে ‘মায়া’ মনোযোগ দিয়ে দেখে আমার সঙ্গে কোন দৃশ্যে কেমন করেছি সেটাও বলেছেন। তাদের সেই প্রশংসা সত্যি আমার স্পর্শ করেছে। মনে হয়েছে পরিশ্রম স্বার্থক হয়েছে।

Tags: ইমনময়নার চরমায়ালিড বিনোদনসরকারি অনুদানসিনেমা
Previous Post

আদা’র নানান উপকারিতা

Next Post

শিষ্যদের প্রতি ‘বিশ্বাস’ আছে বার্সা কোচের

Next Post
বার্সেলোনা ফুটবল দল মাঠে একত্রিত হয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিষ্যদের প্রতি ‘বিশ্বাস’ আছে বার্সা কোচের

একজন ব্যক্তি বড় গাছের নিচে বসে নিঃসঙ্গ জীবন উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকের দোরগোড়ায় ‘নিঃসঙ্গতার একশ বছর’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT