চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিষ্যদের প্রতি ‘বিশ্বাস’ আছে বার্সা কোচের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 11, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দল মাঠে একত্রিত হয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের শুরুটা দারুণ করলেও লা লিগায় খুব বেশি ছন্দে নেই বার্সেলোনা। শেষ পাঁচ ম্যাচে জয় কেবল একটিতে। এমন অধারাবাহিক পারফরম্যান্সের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্ট্মুন্ডের মুখোমুখি হচ্ছে হ্যান্সি ফ্লিকের দল। তবে শিষ্যরা লিগের পারফরম্যান্স টেনে চ্যাম্পিয়ন্স লিগে আনবে না বলেই বিশ্বাস ফ্লিকের।

জার্মানির সিগন্যাল ইদুনা পার্কে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বরুশিয়ার অথিত্য নেবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই।

ম্যাচের আগে ফ্লিক বলেছেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখের বিপক্ষে বা মৌসুমের শুরুতেই সেটা করে দেখিয়েছি। অন্য দলগুলোর সঙ্গেও খুব ভালো খেলেছি। তখনই আমরা দেখিয়েছি দারুণ কিছু করতে পারি।’

‘বার্সার মতো দলকে সেই পরিপক্বতা দেখানোর চেষ্টা করা উচিত। জয়ের দৃঢ় বিশ্বাস নিয়ে খেলা শুরু করা উচিত। এটি খুব তরুণ একটি দল, তাদের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে। তারা নিজেদের আরও বিকশিত করতে চায় এবং এই বিষয়ে আমিও সবচেয়ে বেশি যত্নশীল।’

চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে ৪ জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ১৮ পয়েন্টে শীর্ষে লিভারপুল। ৬ ম্যাচ খেলে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের অবস্থান ১৮তে।

Tags: চ্যাম্পিয়ন্স লিগডর্ট্মুন্ডবার্সেলোনালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
Previous Post

আমেরিকা প্রবাসীদের প্রশংসা পেয়ে আপ্লুত ইমন!

Next Post

দর্শকের দোরগোড়ায় ‘নিঃসঙ্গতার একশ বছর’!

Next Post
একজন ব্যক্তি বড় গাছের নিচে বসে নিঃসঙ্গ জীবন উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকের দোরগোড়ায় ‘নিঃসঙ্গতার একশ বছর’!

বাংলাদেশ-ভারত সীমান্তে সেনা মোতায়েনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির লংমার্চ: আগরতলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT