চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে নতুন ঠিকানায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 30, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
Chelsea ফুটবল ক্লাবের নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফুটবলার পল পোগবা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুমে অ্যাস্টন ভিলাকে একবার বিদায় জানানোর পরও ক্লাব ছাড়া হয়নি এমিলিয়ানো মার্টিনেজের। দলবদলে ব্যর্থ হওয়ায় থেকে গিয়েছিলেন পুরনো ঠিকানায়ই। বিশ্বকাপের পর থেকে আলোচনায় ছিল তার আবারও ক্লাব ছাড়তে চাওয়ার বিষয়। অবশেষে সেই দলবদল সম্পূর্ণ করলেন ‘বাজপাখি’ খ্যাত গোলরক্ষক। প্রিমিয়ার লিগেরই ক্লাব চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।

অ্যাস্টন ভিলার থেকে মার্টিনেজকে দলে নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে চেলসি। ৭.৫ মিলিয়ন পাউন্ডে ব্লুজরা তাকে আনল।

৩৩ বর্ষী গোলরক্ষক গত দুই গ্রীষ্ম ধরে ভিলা ছাড়তে চাচ্ছিলেন। স্ট্যামফোর্ড ব্রিজে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করলেন। আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জিতেছেন এবং বিশ্বকাপে সেরা গোলরক্ষকও হয়েছেন তিনি। দুবার বর্ষসেরা গোলরক্ষকের ইয়াসিন ট্রফিও জিতেছেন।

চুক্তি সাক্ষরের পর মার্টিনেজ বলেছেন, ‘এ ক্লাবে আসতে পেরে আমি আনন্দিত। আমার এবং আমার পরিবারের জন্য চেলসিতে আসার সিদ্ধান্তটি নেয়া সহজ ছিল এবং আমি আনন্দে আত্মহারা। আমি কাজ শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এখানে সফল হতে চাই। আমি এমন একজন, যে সবকিছুই জিততে চায়। আমার এ মনোভাবটি ক্লাবেও নিয়ে আসতে চাই। কারণ এটি এমন একটি ক্লাব যারা শিরোপা জেতে। তাই মনে করি এটি একটি ভালো মেলবন্ধন।’

‘আমি পুরোপুরি আবেগপ্রবণ এবং মন দিয়ে খেলি। ক্লাব, আমার সতীর্থ এবং সমর্থকদের গর্বিত করতে প্রতিটি ম্যাচ ও প্রতিটি অনুশীলন সেশনে শতভাগ উজাড় করে দেব।’

মার্টিনেজ ২০২০ সালে ভিলায় যোগ দিয়েছিলেন। ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে ক্লাবটির উত্থানের পেছনে বেশ ভূমিকা রেখেছেন। ভিলার হয়ে গত মৌসুমে ইউরোপা লিগ জিতেছেন।

অ্যাস্টন ভিলা বিবৃতিতে বলেছে, ‘এমি ২০২০ সালে আর্সেনাল থেকে এই ক্লাবে যোগ দেন এবং ক্লাবে থাকাকালীন গোলরক্ষক হিসেবে প্রভাবশালী উপস্থিতি বজায় রেখেছেন। ফলস্বরূপ তিনি মে মাসে ভিলাকে ইউরোপা লিগ জিততে সাহায্য করেছেন। অ্যাস্টন ভিলাতে থাকাকালীন তিনি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন এবং আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা শিরোপা ও একটি বিশ্বকাপ জিতেছেন।’

‘তার অসাধারণ পারফরম্যান্স এবং প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য, আমাদের সাম্প্রতিক যাত্রা ও সাফল্যে তার ভূমিকার জন্য, এমি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। ক্লাবের সকলের আন্তরিক শুভেচ্ছা নিয়ে সে অ্যাস্টন ভিলা ছাড়ছে।’

Tags: অ্যাস্টন ভিলাআর্জেন্টিনাএমিলিয়ানো মার্টিনেজচেলসিপ্রিমিয়ার লিগলিড স্পোর্টস
Previous Post

রংপুরে ৪ হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাইকে জিজ্ঞাসাবাদ, মিলেছে ‘গুরুত্বপূর্ণ তথ্য’

Next Post

ডিপজলের ট্যাগ করা পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

Next Post
শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলের ট্যাগ করা পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলার দৃশ্য, রাতের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলায় ১ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT