চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলায় ১ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 30, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলার দৃশ্য, রাতের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলে একটি রেভ পার্টির কাছে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (৩০ আগস্ট) দেশটির স্থানীয় পুলিশ জানায়, জুরিখের উত্তরে আরাউ শহরে এ ঘটনা ঘটে। হামলার পর সেখানে ব্যাপক পুলিশি অভিযান শুরু করা হয়েছে।

সুইস সংবাদমাধ্যম ব্লিকের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাত ৩টার আগে (বাংলাদেশ সময় সকাল ৭টার আগে) আরাউয়ার রেভ পার্টির পাশে গুলির ঘটনা ঘটে।

শনিবার বিকাল ৩টা থেকে রোববার রাত ২টা পর্যন্ত আয়োজিত বার্ষিক টেকনো সংগীতের এই অনুষ্ঠানে প্রায় ৩ হাজার ৫০০ মানুষ অংশ নিয়েছিলেন।

পুলিশের মুখপাত্র ভ্যানেসা রুমপোল্ড সংবাদমাধ্যমটিকে জানান, অনুষ্ঠানটি যে ঘোড়দৌড়ের মাঠে আয়োজন করা হয়েছিল, সেখানেই গুলির ঘটনা ঘটে।

তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষের ভিড়ের মধ্যে কয়েকটি গুলি ছোড়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একাধিকবার গুলির শব্দ শুনেছেন।

ঘটনার পর হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, হামলার উদ্দেশ্য ও ঘটনার সঠিক পরিস্থিতি এখনো পরিষ্কার নয়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Tags: নিহত ১রেভ পার্টিসুইজারল্যান্ড
Previous Post

ডিপজলের ট্যাগ করা পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

Next Post

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

Next Post
কিশোরগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ছবি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

নামাজের জন্য মুসল্লি প্রার্থনা করছে, শান্তিপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের ব্যস্ততায় নামাজ কেন হতে পারে আত্মশুদ্ধির বিরতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT