চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 18, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, প্রবাস সংবাদ, বাংলাদেশ
A A
বাংলাদেশি প্রবাসীদের জন্য পাসপোর্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১৭ আগস্ট) রাতে এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের এ পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সময়ে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। তবে অসতর্কভাবে কোনো পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও প্রকাশ কিংবা শেয়ার করলে আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে ধর্ম, রাজনীতি, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও অন্যান্য স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো তথ্য বা কনটেন্ট প্রকাশ কিংবা শেয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।

কোনো তথ্য বা পোস্ট অনলাইনে শেয়ার করার আগে সেটির সত্যতা যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের আইনবিরোধী, উসকানিমূলক, হুমকিমূলক বা বৈষম্যমূলক কোনো কনটেন্ট প্রকাশ না করতে বলা হয়েছে। সহিংসতা বা উগ্রবাদে উৎসাহ দেয় এমন পোস্ট থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন-কানুন, সামাজিক মূল্যবোধ ও স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন প্ল্যাটফর্মের দায়িত্বশীল ও সংযত ব্যবহার প্রবাসীদের আইনি জটিলতা এড়াতে সহায়তা করবে। পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বজায় রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags: উত্তর মেসিডোনিয়াচার দেশবাংলাদেশি প্রবাসীবুলগেরিয়ামলদোভারোমানিয়া
Previous Post

গানে খুন-ধর্ষণ-শিশু নির্যাতন বন্ধের আহ্বান

Next Post

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

Next Post
প্রার্থনার জন্য খোলা হাত, পবিত্র কুরআনের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

ছয়জন যুবক একটি কক্ষে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT