চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A
ইলন মাস্ক টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং টুইটারের সিইও ইলন মাস্ক আবারও বিশ্বের শীর্ষ ধনী তালিকার শীর্ষে উঠে এসেছেন। ২০২২ সালের ডিসেম্বরে ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নাড আরনল্টের কাছে শীর্ষ পদ হারিয়েছিলেন তিনি।

ব্লুমবার্গের সূত্রে সিএনএন এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকার শীর্ষে এখন মাস্কের নাম শোভা পাচ্ছে। তবে বিলিয়নিয়ার তালিকা করা আরেক গণমাধ্যম ফোর্বসের তালিকায় এখনও ইলনের অবস্থান দ্বিতীয়।

সিএনএন জানিয়েছে, টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়াতেই ইলন মাস্কের এই উত্থান। মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার। অপরদিকে প্রথম স্থান থেকে দ্বিতীয়স্থানে নেমে যাওয়া আরনল্টের বর্তমান সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।

২০২২ সালের অক্টোবরে টুইটার কিনে নেবার পর থেকে মারাত্মকরকম আলোচনায় ইলন। তবে তার বেশিরভাগই নেতিবাচক কারণে। টুইটারে বিভিন্ন ঝামেলার কারণে টেসলার শেয়ারের দরপতন হতে থাকে। তবে ২০২৩ সাল থেকে দাম আবার বাড়তে থাকে।

দুই মাস পর ফের বিশ্বের শীর্ষ ধনীর জায়গা দখল করলেও, বিশ্বের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সম্পত্তি হারানোর রেকর্ড গড়েছেন।

গত বছরের শেষ দিকে এ মার্কিন ধনকুবের বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন সম্পত্তি হারিয়েছিলেন।

Tags: ইলন মাস্কটেসলাবিশ্বের শীর্ষ ধনী
Previous Post

দেশকে খুশি রাখাই সবচেয়ে সুন্দর ব্যাপার: স্কালোনি

Next Post

কিশোরগঞ্জে নতুন সেনানিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে নতুন সেনানিবাসের উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে নতুন সেনানিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

নির্মাতা রুবেন অস্টল্যান্ড কানের চলচ্চিত্র উৎসবে জুরি প্রধান হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানের জুরি প্রধান হলেন নির্মাতা রুবেন অস্টলান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT