চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের জুরি প্রধান হলেন নির্মাতা রুবেন অস্টলান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
নির্মাতা রুবেন অস্টল্যান্ড কানের চলচ্চিত্র উৎসবে জুরি প্রধান হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সভাপতির হিসেবে দায়িত্ব পেয়েছেন সুইডিশ নির্মাতা রুবেন অস্টলান্ড। তিনি পাম দ’র জয়ী। মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন।

জুরি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে নির্মাতা বলেন, ‘কান ফেস্টিভালে এই বছরের প্রতিযোগিতার জন্য জুরি সভাপতি হতে পেরে আমি খুশি ও গর্বিত।’

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে পরিচালক অস্টলান্ডের ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’। এ চলচ্চিত্রে মডেল ও বিত্তবানদের সামাজিক অবস্থানকে হেয় করে, এমন ঘটনা তুলে ধরা হয়েছে। ছবিতে ব্রিটিশ অভিনেতা হ্যারিস ডিকিনসন ও দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী শার্লবি দিয়েন অভিনয় করেছেন। ছবিটি বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছে।

এর আগে অস্টলান্ডের ‘ইনভলান্টারি’ (২০০৮) এবং ‘প্লে’ (২০১১) কান চলচ্চিত্র উৎসবের অ্যা সার্তে রিগার্দ ও ডিরেক্টর্স ফোর্টনাইট সাইডবারে দেখানো হয়েছিল। নির্মাতার ২০১৪ সালের সিনেমা ‘ফোর্স ম্যাজিউর’ অ্যা সার্তে রিগার্দ বিভাগে জুরি প্রাইজ জিতে নিয়েছিল।

ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসর বসবে মে মাসে। আসর চলবে ১৬ থেকে ২৭ মে।

সূত্র: হলিউড রিপোর্টার 

Tags: কান চলচ্চিত্র উৎসবলিড বিনোদন
Previous Post

কিশোরগঞ্জে নতুন সেনানিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Next Post

মাহফুজ-বুবলীর রোম্যান্স জমজমাট, প্রথম গানে মুগ্ধতা ছড়ালেন

Next Post
প্রেমিক প্রেমিকার হাতে শিশুর মতো শিশুর মুখে চুমু খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহফুজ-বুবলীর রোম্যান্স জমজমাট, প্রথম গানে মুগ্ধতা ছড়ালেন

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে পারিবারিক সম্পর্কের বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT