চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাজবল’ ক্রিকেটেই প্রোটিয়াদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 24, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুটি ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংলিশদের অতি আক্রমণাত্মক ‘বাজবল’ থিউরিতেই ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

লর্ডসে প্রোটিয়াদের কাছে তিন দিনেই ইনিংস ও ১২ রানের শোচনীয় পরাজয়ের পর তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

টানা ৪ টেস্ট ‘বাজবল’ নামে পরিচিতি পাওয়া আক্রমণাত্মক ক্রিকেট খেলে টানা ৪ টেস্টে জিতেছিল ইংলিশরা। লর্ডসে অবশ্য কাগিসো রাবাদার নেতৃত্বে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের বিপক্ষে এটি কোনো যাকে আসেনি। দুই ইনিংসে ইংলিশরা মাত্র ১৬৫ ও ১৪৯ রানে অলআউট হয়।

এরপরও নিজেদের কৌশল থেকে সরে আসতে নারাজ ইংল্যান্ড। এমন দৃঢ় সংকল্পের কথাই স্টোকসের কণ্ঠে ঝরেছে।

আমরা ভালো করেই জানি আমরা যখন আমাদের সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স করি, তখন অবিশ্বাস্য পারফরম্যান্স করতে পারি। যেটা সবাই আগের চারটি ম্যাচে দেখেছিল।

ইংল্যান্ডের লাল বলের কোচ ব্র্যান্ডন ম্যাককালামও আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরন সবসময় কাজ করবে না বললেও এভাবেই খেলে যাওয়ার পক্ষেই অবস্থান নিয়েছেন। আগের ম্যাচে ব্যর্থতার বিষয়টির ব্যাখ্যাও তিনি দিয়েছেন।

লর্ডসে বীরত্বপূর্ব ক্রিকেটের পরিবর্তে আক্রমণের অভাব থাকাটাই ইংল্যান্ডের সমস্যা ছিল। আমরা যেভাবে খেলতে চাই, সেই সম্পর্কে পরিষ্কার মানসিকতা নিয়েই খেলতে চাই।

ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়ে দলের মাঝে আক্রমণাত্মক ক্রিকেটের দর্শন ছড়িয়ে দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। কিউইদের সাবেক অধিনায়ক আগ্রাসী ব্যাট করে যেভাবে টেস্ট খেলছে ইংল্যান্ড, ধরনটি ‘বাজ-বল’ হিসেবে পরিচিতি পাচ্ছে ইংলিশ মিডিয়ার কল্যাণে।

প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের অবশ্য বলেছিলেন, নতুন স্টাইলটা আকর্ষণীয় হলেও বুমেরাং হয়ে দাঁড়াতে পারে ইংলিশদের জন্য। লর্ডস টেস্টে ঠিক সেটাই হওয়ার আভাস মিলেছে।

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ প্রোটিয়াদের বোলিং আক্রমণ ও অধিনায়কের প্রশংসা করে বাজবলের সমালোচনা করে টুইট করেছিলেন।

‘সাউথ আফ্রিকা দেখিয়েছে ‘বাজবল’ বিশ্বমানের বৈচিত্র্যময় বোলিং আক্রমণের বিরুদ্ধে কাজ করে না। এলগার একজন তীক্ষ্ণ অধিনায়ক যিনি স্মার্ট ফিল্ড সেট করতে পেরেছেন।’

Tags: এলগারবাজবলম্যাককালামলিড স্পোর্টসস্টোকস
Previous Post

ব্যবসায় লস, গান হিট

Next Post

ইভিএমে কারচুপির কোনো প্রমাণ পায়নি কমিশন: সিইসি

Next Post
সিইসি কারচুপির প্রমাণ না পাওয়ার কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইভিএমে কারচুপির কোনো প্রমাণ পায়নি কমিশন: সিইসি

ডিমের বাজারে অনেক ডিমের সংগ্রহ ও বিক্রির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কাজী ফার্মের অনিয়মেই ডিমের বাজার অস্থির’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT