কাজী ফার্মের অনিয়মের জন্যই ডিমের বাজার অস্থির উঠে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের মহাপরিচালক আ হ ম শফিকুজ্জামান।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, সাপ্লাই কমে যাওয়ায় দাম বেড়েছিল। ভুট্টা ও সয়াবিন ডিম উৎপাদনে উপাদান। এসবের দাম বেড়ে যাওয়ায় দাম বেড়েছে।
এর বিপরীতে ভোক্তা অধিকারের কর্মকর্তাদের দাবি, যে দাম বাড়ানো হয়েছিল, সেখানে উৎপাদন খরচ বাড়েনি। এ পরিস্থিতির পেছনে অদৃশ্য হাত খেলা করছে। বিষয়টি যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে ব্যবসায়ীরা দাবি করছে সিন্ডিকেট করে ডিমের দাম বাড়ানো হয়নি। ভোক্তা অধিকারের তোপের মুখ ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতারা। ডিমের দাম নির্ধারণ করার এখতিয়ার যে তাদের নেই সেটি জানতেন না এবং ভোক্তা অধিকারে প্রশ্নের মুখে স্বীকার করে নিয়েছেন। সমিতির প্রতিনিধিরা এটি মেনে নিয়েছে।









