চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিআর পদ্ধতির প্রস্তাব জটিলতা তৈরির জন্য: রিজভী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 13, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
প্রেস কনফারেন্সে রিজভী বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মাইক্রোফোনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখনও গরীব অর্থনীতির দেশ। এই মুহূর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন সাসটেইনেবল নয়। গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক পরিবেশ প্রস্তুত না হলে এই ধরনের ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব নয়। ফলে এই ধরনের প্রস্তাব শুধুই জটিলতা তৈরি করার উদ্দেশ্যে আনা হয়েছে বলে আমরা মনে করি।

আজ (১৩ আগস্ট) বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের এখনও কিছুদিন সময় বাকি আছে। আলোচনার মাধ্যমে অনেক কিছুর সমাধান সম্ভব। কিন্তু এক-দুইটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি ও অন্যান্য ইস্যু সামনে এনে পরিস্থিতি জটিল করতে চাচ্ছে।

রিজভী আরও অভিযোগ করেন, বর্তমানে দেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। মব কালচার ছড়িয়ে পড়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে কেউ উসকানিমূলক কথায় বেআইনিভাবে প্রাণ না হারায়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের দলের বা অঙ্গ সংগঠনের নামে কেউ অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তসাপেক্ষে অনেককে আজীবন বহিষ্কারও করা হয়েছে। কিন্তু সামনে নির্বাচন থাকায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কিছু মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে।

রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, মাস্টারপ্ল্যান অনুযায়ী বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। কূটকৌশল ও নীলনকশা করে কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি ধ্বংসের চেষ্টা অতীতে সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামী শুক্রবার ১৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকা কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

Tags: পিআর পদ্ধতিরুহুল কবির রিজভী
Previous Post

সাউথ ইউরোপে তীব্র তাপপ্রবাহ-দাবানল, রেড হিট অ্যালার্ট জারি

Next Post

তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে দাঁড়াব: আসিফ মাহমুদ

Next Post
আসিফ মাহমুদ সরকারের বক্তব্য, তফসিল ঘোষণা প্রসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে দাঁড়াব: আসিফ মাহমুদ

ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাশনাল গার্ড কী, কেন ওয়াশিংটন ডিসিতে তাদের মোতায়েন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT