চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আই: নতুন ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৫ নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 06, জুন 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ঈদে নতুন ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি ও ১৫ নাটক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ-

চ্যানেল আইয়ে নতুন ৭ সিনেমার প্রিমিয়ার

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, নতুন এই চলচ্চিত্রগুলো ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ওয়াজেদ আলী সুমন নির্মিত বাংলা চলচ্চিত্র ‘ছায়া’। এ ছবিতে অভিনয় করেছেন আসিফ নুর, বুবলী, সুষমা সরকার, সিমরিন লুবাবা প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে বাংলা চলচ্চিত্র ‘কুস্তিগীর’। পরিচালনায় সঞ্জয় কান্ত। অভিনয়ে বাপ্পী, জাহারা মিতু, সুব্রত, সাবেরী আলম এবং মিশা সওদাগর প্রমুখ।

ঈদের ৩য় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে ‘জলে জ্বলে তারা’। পরিচালনায় অরুণ চৌধুরী। অভিনয়ে রাফিয়া রশিদ মিথিলা, এফ এস নাঈম, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শাহেদ আলী প্রমুখ।

ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। পরিচালনায় মিশুক মনি। অভিনয়ে শরিফুল রাজ, বুবলী, শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা প্রমুখ।

ঈদের ৫ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে বাংলা চলচ্চিত্র ‘আজব কারখানা’। পরিচালনায় শবনম ফেরদৌসী। অভিনয়ে পরমব্রত চট্টোপাধ্যায়, মডেল ইমি, দিলরুবা দোয়েল, খালেদ হাসান রুমী, সেলিম বয়াতী, কিতাব আলী, মম, মাইমুনা, অর্পন প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে বাংলা চলচ্চিত্র ‘রিভেঞ্জ’। পরিচালনায় এম ডি ইকবাল। অভিনয়ে রোশান, বুবলী, মিশা সওদাগর প্রমুখ।

ঈদের ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে বাংলা চলচ্চিত্র ‘শোধ’। পরিচালনায় ইয়াসির আরাফাত জুয়েল। অভিনয়ে দ্বীপা খন্দকার, রাফিয়া রশিদ মিথিলা, নাদিয়া নদী, চমক প্রমুখ।

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৩ টেলিফিল্ম

চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় থাকছে সেরা রচয়িতা, নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১৩ টেলিফিল্ম। টেলিফিল্মগুলোর প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত:

ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘চাঁদের হাট’। রচনা ও পরিচালনা কে এম সোহাগ রানা। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল, মুনিরা মিঠু, ড. এজাজ, কে এম সোহাগ রানা প্রমুখ।

ঈদের দিন বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘ক্ষতিপূরণ’। রচনা সিদ্দিক আহমেদ, পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে ইয়াশ রোহান, মালাইকা চৌধুরী।

ঈদের ২য় দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘তবুও মন’। রচনা কিঙ্কর আহসান। পরিচালনায় আবুল খায়ের চাঁদ। অভিনয়ে জোভান, তটিনী প্রমুখ।

ঈদের ৩য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অসময়ের লাল গোলাপ’। রচনা ও পরিচালনায় সৈয়দ শাকিল। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা।

ঈদের ৩য় দিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে মোশাররফ, হিমি অভিনীত টেলিফিল্ম ‘জামাই বেশী বুঝে’। রচনা ও পরিচালনায় সোহেল হাসান।

টেলিফিল্ম ‘নসিব’। পরিচালনায় তানিম রহমান অংশু। অভিনয়ে ইয়াশ রোহান, তানজিন তিশা প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

এদিন বিকেল সাড়ে ৪টায় থাকছে টেলিফিল্ম ‘মাছে ভাতে বাঙ্গালী’। রচনা ও পরিচালনায় মহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ।

ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘প্লিজ গো’। রচনা ও পরিচালনায় মাবরুর রশিদ বান্না। অভিনয়ে তৌসিফ, সাদিয়া আয়মান প্রমুখ।

টেলিফিল্ম ‘কেন এই নিসঙ্গতা’। রচনা অপূর্ব রুবেল। পরিচালনায় আশিকুর রহমান। অভিনয়ে জিয়াউল হক পলাশ, সাফা কবির, দিলারা জামান, গাজী রাকায়েত প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন বিকাল ৪টা ৩০ মিনিটে।

টেলিফিল্ম ‘সেলিব্রেটি জ্যাকি’। রচনা ও পরিচালনায় সোহেল রানা ইমন। অভিনয়ে মোশাররফ করিম, হিমি প্রমুখ। প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

টেলিফিল্ম ‘জনমে জনমে’। রচনা ও পরিচালনায় তৌফিকুল ইসলাম। অভিনয়ে ইয়াশ রোহান, নাজনীন নিহা প্রমুখ। প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৭ম দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘বেশি বলে বুলবুলি’। রচনা ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে তৌসিফ, তটিনী প্রমুখ।

টেলিফিল্ম ‘আগলে রেখো আমায়’। রচনা গাজী সাইফ জামান, পরিচালনায় মাকসুদুল রহমান বিশাল । অভিনয়ে খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান, মিতু সুলতানা প্রীতি প্রমুখ। দেখানো হবে ঈদের ৭ম দিন বিকাল ৪টা ৩০ মিনিটে।

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৫ নাটক

৮ দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে সম্পূর্ণ নতুন ১৫টি নাটক। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, নাটকগুলো প্রচারিত হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত রাত ৭টা ৫০ মিনিট এবং রাত রাত ৯টা ৩৫ মিনিটে।

৮ দিনব্যাপী ঈদ অনুষ্ঠান মালায় নাটকের মধ্যে রয়েছে ঈদুল আযহার আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে ‘একটি পারিবারিক গল্পের খসড়া’। রচনা ও পরিচালনায় রেজানুর রহমান।

ঈদের দিন
রাবেয়া খাতুনের গল্পে নাটক ‘লেখক’, পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে তৌকীর আহমেদ, বিজরী বরকতউল্লাহ, আবুল হায়াত প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

এদিন রাত সাড়ে ৯টায় রয়েছে নাটক ‘মন মঞ্জিলে’। রচনা ও পরিচালনায় হাসিব হোসাইন রাখি। অভিনয়ে তৌসিফ ও তটিনী।

ঈদের ২য় দিন
নাটক ‘অন্তরে অন্তরে’। কাজী শহিদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে শাহেদ শাহরিয়ার, মাফতুহা জান্নাত জীম, আফিয়া ইসলাম ববিতা, মুসকান প্রমুখ। প্রচার হবে এদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

একইদিন রাত সাড়ে ৯টায় রয়েছে নাটক ‘ফিরে আসা’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, তটিনী, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, সমাপ্তি মাসুক প্রমুখ।

ঈদের ৩য় দিন
নাটক ‘তোমার আমার’। রচনা ও পরিচালনায় সাজ্জাদ হোসেইন বাপ্পি। অভিনয়ে তৌসিফ, তটিনী প্রমুখ। প্রচার হবে ঈদের ৩য় দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

একই দিন রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘হরবোলা’। রচনা আবদুল্লাহ জহির বাবু, পরিচালনায় জুবায়ের ইবনে বকর। অভিনয়ে নিলয় আলমগীর, সুমনা ইয়াসমিন সায়মা, লুৎফর রহমান জর্জ।

ঈদের ৪র্থ দিন
নাটক ‘বাখর খানির প্রেমকথা’। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে জোভান, আইশা খান প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

নাটক ‘৬৬ ঘণ্টা’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে খায়রুল বাসার, কেয়া পায়েল, রাশেদ মামুন অপু, আবুল হায়াত প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন রাত ৯টা ৩০ মিনিটে।

ঈদের ৫ম দিন
নাটক ‘মায়াবতি’। রচনা দয়াল সাহা, পরিচালনায় মাসুদুর রহমান হিমি। অভিনয়ে জোভান, নাজনীন নিহা, সমাপ্তি মাসুক, শিরতাজ জেবিন প্রমুখ। দেখানো হবে ঈদের ৫ম দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

নাটক ‘মায়াডোর’। রচনা ও পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে তানজিন তিশা, শ্যামল মাওলা, আইশা খান। প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৯টা ৩০ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন
নাটক ‘পাতক’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সায়েদ জামান শাওন, রিয়ামনি, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

নাটক ‘ফেরারি মন’। রচনা ও পরিচালনায় মহিদুল মহিম। অভিনয়ে জোভান, পড়শী, সমাপ্তি মাসুক, ফরহাদ মিলন প্রমুখ। প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৯টা ৩০ মিনিটে।

ঈদের ৭ম দিন
নাটক ‘সম্মান’। রচনা ও পরিচালনায় তপু খান। অভিনয়ে জোভান, কেয়া পায়েল প্রমুখ। প্রচার হবে ঈদের ৭ম দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

নাটক ‘জীবনের প্রয়োজনে’। রচনা ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে জুনায়েদ বোগদাদী, মারিয়া শান্ত প্রমুখ। প্রচারিত হবে ঈদের ৭ম দিন রাত ৯টা ৩০ মিনিটে।

Tags: অভিনয়ইদঈদ ২০২৫টেলিফিল্মনাটকলিড বিনোদনসিনেমা
Previous Post

ঈদ উৎসব ঘরে বসে, চোখ রাখুন আইস্ক্রিনে!

Next Post

ঈদের ছুটিতে ওটিটিতে দেখুন নতুন সব কন্টেন্ট

Next Post
নতুন বাংলা সিনেমা ও নাটকের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতে ওটিটিতে দেখুন নতুন সব কন্টেন্ট

র‍্যাবের কর্মকর্তারা ঈদে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক র‍্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT