চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক র‍্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 06, জুন 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
র‍্যাবের কর্মকর্তারা ঈদে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উল আজহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে ঈদের জামাতের নিরাপত্তা এবং দেশবাসী নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ইন্তেখাব চৌধুরী বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবছরও র‌্যাব ফোর্সেস বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব দেশ ব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

সারাদেশ ব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ইন্তেখাব চৌধুরী বলেন: জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকারম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুর বড় ঈদগাহ ও দেশের অন্যান্য ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা সুইপিং করা হচ্ছে। এর পাশাপাশি ওয়াচ টাওয়ার স্থাপন, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল পেট্রোল, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে।

এছাড়াও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

নিরাপদে বাড়ি ফেরা নিয়ে তিনি বলেন, ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করার জন্য সকল বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি, অতিরিক্ত যাত্রী বহন ও হয়রানি, মলম পার্টি, চাঁদাবাজি এবং ছিনতাই রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকা অভিমুখী পশু বহণে চাঁদাবাজি রুখতে প্রতিটি হাইওয়েতে র‌্যাবের নিয়মিত টহল ও নজরদারী রয়েছে।

র‍্যাবের মুখপাত্র বলেন, গুরুত্বপূর্ণ শপিং মল, বিপণী বিতান এবং বিনোদন কেন্দ্র সমূহে স্ট্যাটিক টহল বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে; যাতে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে। রাজধানীসহ সারাদেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিংমলসহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র‌্যাবের নজরদারী ও টহল বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, দেশের সকলের ঈদ-উল-আজহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব।

যে কোনো জরুরি প্রয়োজনে পশু ব্যবসায়ীসহ দেশের সকল জনগণকে র‌্যাবের কন্ট্রোল রুমের মাধ্যমে সহযোগিতার জন্য যোগাযোগ করার পরামর্শ দিয়েছে র‍্যাব।

মলম পার্টি-অজ্ঞান পার্টির দৌরাত্ম বেড়েছে কিনা সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে র‍্যাবের মুখপাত্র বলেন: আমার মনে হয় এটা কমেছে। কারণ যেখানেই আমরা এ ধরনের খবর বা গোয়েন্দা তথ্য আমরা আগে থেকে পাচ্ছি। যেমন রংপুরে ইতোমধ্যে ১৩ জনকে আটক করা হয়েছে। সিলেটে এমন মলম পার্টিকে আটক করা হয়েছে। এই সমস্ত পদক্ষেপের কারণে সারাদেশে একটি মেসেজ যাচ্ছে, যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের কোনোভাবে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, সেই লক্ষ্যে বলতে পারি, এবার পত্রিকা, মিডিয়ায় মলম পার্টি সম্পর্কে নিউজ কমই এসেছে। আমি মনে করি, র‌্যাবের অ্যাকশন দেশব্যাপী ভালো আলোড়ন সৃষ্টি করেছে। আমার ধারণা, যারা এই ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত, তারা অন্যান্যবারের মতো তাদের কার্যক্রম চালু রাখতে পারেনি।

Tags: ঈদ নিরাপত্তাপর্যবেক্ষণর‌্যাব
Previous Post

ঈদের ছুটিতে ওটিটিতে দেখুন নতুন সব কন্টেন্ট

Next Post

মুক্তির দিনে কতো আয় করলো কমল হাসানের এই ছবি?

Next Post
অভিনেতা চরিত্রের দৃশ্য, ধূসর পটভূমিতে, নাটকীয় পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির দিনে কতো আয় করলো কমল হাসানের এই ছবি?

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের গ্রেপ্তার অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় ২৯৭ অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT