চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদুল আজহায় ৯ সিনেমা: কার দিকে ছুটবে দর্শক?

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
4:58 অপরাহ্ন 15, মে 2025
in বিনোদন
A A
ঈদুল আজহায় ৯ সিনেমার পোস্টার, দর্শকদের জন্য আকর্ষণীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদ মানেই এক বিশেষ উৎসব। দর্শকদের জন্য যেমন এটি বড় বিনোদনের সময়, তেমনি প্রযোজক-পরিচালকদের জন্যও এটি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ব্যবসায়িক মৌসুম। ঈদুর ফিতরের পর সপ্তাহ তিনেক বাকি ঈদুল আজহার। সেই ধারাবাহিকতায় আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে মুক্তির ঘোষণা এসেছে অন্তত ৯টি সিনেমার — যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় অতিরিক্তই বলা যায়!

গত ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছিল। সেগুলোর মধ্যে বরবাদ, দাগি এবং জংলি তিনটি সিনেমা কাঙ্ক্ষিত সাফল্য পায়। সেই রেশ কাটতে না কাটতেই কোরবানির ঈদে সিনেমা মুক্তির ঘোষণা আসছে।

এখন পর্যন্ত ৯টি সিনেমার কথা শোনা যাচ্ছে। সংশ্লিষ্টরা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রচারণাও শুরু করেছেন। তাদের সঙ্গে আলাপ করলে জানান, কোরবানির ঈদে মুক্তির ঘোষণায় আছে ৯ সিনেমা।

এসব সিনেমাগুলো হচ্ছে রায়হান রাফী পরিচালিত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসানের ‘তাণ্ডব’, মিঠু খান পরিচালিত আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তীর ‘নীলচক্র’, সঞ্জয় সমদ্দার পরিচালিত শরিফুল রাজ, মোশাররফ করিম, তাসনিয়া ফারিণের ‘ইনসাফ’, সানী সানোয়ার পরিচালিত আজমেরী বাঁধন, পূজা ক্রুজের ‘এশা মার্ডার’, আলোক হাসান পরিচালিত আদর আজাদ, পূজা চেরীর ‘টগর’, ফরহাদ হোসাইন পরিচালিত শ্যামল মাওলার ‘নাদান’, তানিম নূর পরিচালিত চঞ্চল চৌধুরী, জাহিদ হাসানের ‘উৎসব’, রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত রাসেল মিয়াঁ, জলির ‘গোয়ার’, রাখাল সবুজ পরিচালিত রোশান ও বুবলীর ‘সরদার বাড়ির খেলা’ (পূর্বের নাম ‘পুলসিরাত’)।

‘তুফান’ সাফল্যের পর শাহরিয়ার শাকিলের প্রযোজনায় রায়হান রাফী ও শাকিব খান নিয়ে আসছেন ‘তাণ্ডব’। অ্যাকশন ধাঁচের এ ছবিটি মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে রমরমা ব্যবসা করবে এমনটা মনে করে সংশ্লিষ্টরা। ‘মুজিব একটি জাতীর রূপকার’র পর ‘নীলচক্র’ নিয়ে সিনেমা হলে আসছেন আরিফিন শুভ। অনেকের প্রত্যাশা, দুই বছর পর সিনেমা হলে এ ছবির মাধ্যমে আরিফিন শুভ কামব্যাক করবেন।

সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ অ্যাকশন ধাঁচের ছবি। এর মাধ্যমে মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিষিক্ত হচ্ছেন তাসনিয়া ফারিণ। একটি খুনের ঘটনা নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘এশা মার্ডার’। ‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’র পর এ ছবি নিয়ে সিনেমা হলে আসছেন সানী সানোয়ার। অ্যাকশন ধাঁচের ‘টগর’ দিয়ে রূপালি পর্দায় প্রথম মুক্তি পেতে যাচ্ছে নাট্য নির্মাতা আলোক হাসান পরিচালিত প্রথম ছবি।

‘কাইজার’ ওয়েব সিরিজ বানিয়ে সুনাম অর্জন করা তানিম নূর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। এই ছবিটিকে নির্মাতা ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ বলে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। পুলিশ ভার্সেস পাহাড়ি ডাকাতের গল্পকে উপজীব্য করে ‘নাদান’ নির্মিত হয়েছে।

‘গোয়ার’ প্রসঙ্গে রাসেল মিয়াঁ জানান, ঈদে যদি পাঁচ হল পান, অন্য সময় পঞ্চাশ হল পাওয়ার মতো ফিডব্যাক পাবেন। তাই ঈদে মুক্তি দিচ্ছেন। রাখাল সবুজ বলেন, ‘সরদার বাড়ির খেলা’ আগামী কোরবানীর ঈদে সিনেমা হলে মুক্তি দেব। ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঈদে নয়টি সিনেমা মুক্তির ঘোষণা শুনে বিশ্বাস করতে চাননি বুকিং এজেন্ট অজিত নন্দি। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, গত ঈদে ‘বরবাদ’ একচেটিয়ে ব্যবসা করে বেরিয়ে গেছে। ধারণা করা যাচ্ছে, ‘তাণ্ডব’ দাপটের সাথে সিঙ্গেল স্ক্রিন-মাল্টিপ্লেক্সে চলবে। সবার আগ্রহ শাকিব খানের এদিকে বেশি। এর সঙ্গে ‘ইনসাফ’ সিনেমাটাও দর্শক টানতে পারে। কারণ, ডিরেক্টর-কাস্টিং সবকিছুই বেশ ভালো।

অজিত বলেন, একসাথে বেশি ছবি আসা ঠিক না। অনেক ভালো সিনেমা ঈদের হুড়োহুড়িতে চাপা পড়ে যায়। যেমন ‘অন্তরাত্মা’ যদি ঈদ ছাড়া আসতো ব্যবসা করতো ভালো।

Tags: আরিফিন শুভইনসাফঈদুল আজহাঈদুল আযহাঈদের সিনেমাউৎসবএশা মার্ডারটগরতাণ্ডবনাদাননীলচক্রপুলসিরাতলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

টাইগারদের পাকিস্তান সফরে বিসিবিকে সরকারের সবুজ সংকেত

Next Post

আমিরের ছবি ঘিরে নকলের অভিযোগ!

Next Post
অভিনেতা আমিরের ছবি, নকলের অভিযোগের প্রসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরের ছবি ঘিরে নকলের অভিযোগ!

অনলাইন সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা ভিডিও কনফারেন্সে যুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ার টিকেটের কৃত্রিম সংকট রোধে সরকারের হস্তক্ষেপ চায় আটাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT