চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ার টিকেটের কৃত্রিম সংকট রোধে সরকারের হস্তক্ষেপ চায় আটাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 15, মে 2025
in কর্পোরেট নিউজ
A A
অনলাইন সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা ভিডিও কনফারেন্সে যুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম আসন সংকট এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের কার্যকর হস্তক্ষেপ চেয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। সংগঠনটির দাবি, টিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাদের চিরতরে ট্রাভেল ট্রেড থেকে বিতাড়িত করতে হবে।

বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় অনলাইন প্ল্যাটফর্মে ‘আটাবের বিরুদ্ধে চক্রান্ত ও এয়ার টিকেট সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক এক মতবিনিময় সভা আয়োজন করে আটাব।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবদুস সালাম আরেফ এবং সঞ্চালনা করেন মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ।

আটাব নেতারা অভিযোগ করে বলেন, কিছু অসাধু ট্র্যাভেল চক্র সিন্ডিকেট গঠন করে এয়ার টিকেটের দাম বাড়িয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলছে। একই সঙ্গে এই চক্রটি বর্তমান বৈধভাবে নির্বাচিত আটাব কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চলেছে। এমনকি তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমেও অপপ্রচার চালাচ্ছে এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছে।

সভায় বক্তারা বলেন, ‘টিকেট সিন্ডিকেট একটি অসাধু চক্র, যারা কালোবাজারি ও মজুতদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা লুটে নিচ্ছে। তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।’

বক্তারা অভিযোগ করেন, সরকারি পরিপত্র জারির পর সিন্ডিকেটের একচ্ছত্র নিয়ন্ত্রণ ব্যাহত হওয়ায় তারা বর্তমানে সর্বোচ্চ চেষ্টা করছে পুনরায় মার্কেটে আধিপত্য বিস্তার করতে। এরই ধারাবাহিকতায় আটাবের বৈধ নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যক্রম ও হুমকি অব্যাহত রেখেছে তারা।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন আটাবের সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান ইসি সদস্য এইচ.এম. মুজিবুল হক সাকু, সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, উপ-সচিব রুশো চৌধুরী, তোয়াহা চৌধুরীসহ আরও অনেকে।

সভায় আটাব সদস্যরা বলেন, সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ট্র্যাভেল ট্রেডের স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

আটাব কমিটি গণমাধ্যমকে বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থেকে দায়িত্বশীল ভূমিকায় থাকার আহ্বান জানায়। একই সঙ্গে ট্র্যাভেল ট্রেডের স্বার্থ ও দেশের ভাবমূর্তি রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

উল্লেখ্য, আটাব বাংলাদেশ সরকারের অনুমোদিত ও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোর একমাত্র বাণিজ্যিক সংগঠন, যা ১৯৭৬ সাল থেকে দেশে প্রায় ৪ হাজার বৈধ ট্রাভেল এজেন্টের স্বার্থরক্ষায় কাজ করে আসছে। সংগঠনটি সরকারের সঙ্গে এভিয়েশন ও পর্যটন খাতের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tags: অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশআটাব
Previous Post

আমিরের ছবি ঘিরে নকলের অভিযোগ!

Next Post

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ীরা পাবে ৪৪ কোটি টাকা, বাংলাদেশ পাবে কত?

Next Post
Cricket players celebrating on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ীরা পাবে ৪৪ কোটি টাকা, বাংলাদেশ পাবে কত?

ব্রাজিলে গিয়ে কাকাকে চাচ্ছেন আনচেলত্তি, ফুটবল কোচ ও খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে গিয়ে কাকাকে চাচ্ছেন আনচেলত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT