চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় জাবি শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা ও আনন্দ ভ্রমণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 24, এপ্রিল 2023
in শিক্ষা
A A
ব্রাহ্মণবাড়িয়ায় জাবি শিক্ষার্থীদের ঈদ আনন্দ ভ্রমণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল ফিতরের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ‘ঈদ মিলনমেলা ও আনন্দ ভ্রমণ’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে দায়িত্বরত ব্রাহ্মণবাড়িয়ার জাবিয়ান শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা।

এদিন বেলা ১২টায় উপজেলা পরিষদ কার্যালয় মিলনায়তনে শিক্ষার্থীরা একসাথে মিলিত হয়ে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ ও মধ্যাহ্নভোজ শেষে নবীনগর লঞ্চঘাট থেকে আনন্দ ভ্রমণে বের হন আয়োজনে অংশগ্রহণকারীরা। মেঘনা ও তিতাস নদীতে (নবীনগর+ভৈরব+আশুগঞ্জ) লঞ্চ ভ্রমণ শেষে সন্ধ্যায় পুনরায় নবীনগর লঞ্চঘাটে এসে দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষণা করা হয়৷

ঈদ পরবর্তী এ মিলনমেলা আয়োজনে সার্বিক সমন্বয় ও সহযোগিতা করছেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩২তম আবর্তনের সাবেক শিক্ষার্থী একরামুল ছিদ্দিক এবং নবীনগর-বাঞ্ছারামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) বিশ্ববিদ্যালয়ের ৩১তম আবর্তনের সাবেক শিক্ষার্থী সিরাজুল ইসলাম (সনেট)।

ঈদ মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ৩২তম আবর্তনের সাবেক শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন কার্যালয়ে দায়িত্বরত মোহাম্মদ আমিনুল হক বাপ্পী। এছাড়াও বিসিএস কাস্টমসে দায়িত্বরত ৩৭তম আবর্তনের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ উল্লাহ রাফিন, দুদকের সহকারী পরিচালক, ৪০তম আবর্তন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম সৈকত; গণিত বিভাগের ৪০ তম আবর্তনের সাবেক শিক্ষার্থী জনতা ব্যাংক ঢাকায় কর্মরত ছায়েদুর রহমান টিপু; ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪০তম আবর্তনের শিক্ষার্থী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ট্রাস্টি বোর্ডে কর্মরত মো. ইসহাক মিয়া।

ঈদ মিলনমেলা ও পরবর্তী আনন্দ ভ্রমণে বিশ্ববিদ্যালয়ের ৪০তম আবর্তন থেকে ৫১তম আবর্তন পর্যন্ত ১১টি ব্যাচের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন।

ঈদ মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী মাহমুদুল হক সোহাগ।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই ঈদ মিলনমেলা ও আনন্দ ভাগাভাগির আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে সার্বিক সাফল্য কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫, নবীনগর আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।

Tags: ব্রাহ্মণবাড়িয়া
Previous Post

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ‘আইবি ৭১’, প্রকাশ্যে ট্রেলার

Next Post

ঈদ উদযাপন শেষে দ্বিতীয়দিনের মতো রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

Next Post
রাজধানীতে ঈদ শেষে কর্মজীবী মানুষ ফিরছেন, ব্যস্ত রাস্তাঘাট।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উদযাপন শেষে দ্বিতীয়দিনের মতো রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

প্রতিবাদী মানববন্ধন, চ্যানেল আই অনলাইন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রানা প্লাজা ধস: ১০ বছরেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের স্থায়ী পুনর্বাসন হয়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT