রানা প্লাজা ধস বিশ্বের পোশাকশিল্পের ইতিহাসে বড় ট্র্যাজেডি। সবাইকে নাড়িয়ে দেওয়া এমন ভয়াবহ ঘটনার পরও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের স্থায়ী পুনর্বাসন হয়নি। অভিযোগ রয়েছে, যথাযথ ক্ষতিপূরণ পাননি অনেকেই। যে নিহত শ্রমিকদের অশনাক্ত হিসেবে দাফন করা হয়েছিল তাদের অনেকের পরিচয় এখন নিশ্চিত করা যায়নি।








