চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন্ডিংয়ে উঠে এলো ঈদের আরো একটি নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 13, জুন 2025
in বিনোদন
A A
একজন বৃদ্ধা মহিলার সাথে যুবক ব্যক্তির কথোপকথন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক! এরইমধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে উঠে এসেছে বেশ কয়েকটি নাটক!

এরমধ্যে আগেই ছিলো ইমরোজ শাওনের আশিকি, মিতুল খানের কোটি টাকার চেয়ারম্যান এবং মোস্তফা কামাল রাজের ক্ষতিপূরণ। এই তিনটি আলোচিত নাটকের পাশাপাশি এবার ট্রেন্ডিংয়ে উঠে এসেছে আ

রো একটি নাটক।

নাটকটির নাম ‘ঘ্রাণ’। ধূপছায়া এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ১০ জুন। মুক্তির দু’দিনে এটি তিন মিলিয়নের মতো ভিউ স্পর্শ করে! ঈদের নাটকের মধ্যে এটির অবস্থান চারে হলেও দেশে সার্বিক ইউটিউব কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৮ নম্বরে!

মাশরিকুল আলম পরিচালিত ‘ঘ্রাণ’-এ জুটিব্ধ হয়ে অভিনয় করেছেন অপূর্ব ও নাজনীন নিহা। নাটকটি দেখে এরইমধ্যে মন্তব্য করেছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ।

নাটক দেখে এক দর্শক মন্তব্য করেছেন, “ঘ্রাণ দেখে কান্না ধরে রাখতে পারি নাই সত্যি। মা জিনিসটা বড় অদ্ভুত। আল্লাহ সকল মাকে জান্নাতুল ফেরদৌসের দান করুন আমিন।” ইয়াসিন আরাফাত লিখেছেন, “অসাধারণ একটা নাটক, যারা মাকে ভালোবাসেন, তাদের চোখে জল না আসে পারবে না।”

অন্যআরেক দর্শক লিখেছেন, “এই অবহেলিত যুগে এসে এমন নাটক আরো বানানো উচিৎ যাতে এই সমাজে একটু পরিবর্তন ঘটে।” ডালিয়া নামের একজন লিখেছেন, “ভাষা হারিয়ে গেছে। মা আছেন আমার তবুও ভেবে বড়ো কান্না পাচ্ছে। যে দিন সে থাকবে না বড্ড অসহায় হয়ে যাবো।মুগ্ধ অপূর্বর অভিনয়ে… ভাষাহীন আমি”। ইমরান নামে একজন লিখেছেন,“আমি খুবই কম নাটক দেখে কমেন্ট করি, নাটকের শেষ প্রান্তে এসে মনে হলো এই নাটকটি ২০২৫ সালে এই পর্যন্ত যতো নাটক দেখেছি এটাই বেষ্ট , ধন্যবাদ সবাইকে।”

এনামুল হক নামের আরেক দর্শক লিখেছেন,“নাটকটা দেখে মায়ের কথা ভীষণভাবে মনে পড়ে গেল, দু চোখের কোণে নোনাজল গড়িয়ে পড়তে শুরু করলো! মা ছাড়া পৃথিবীটা ধুধু মরুভূমির মতো! হে আল্লাহ্ তুমি আমার মাকে জান্নাতের শ্রেষ্ঠতম মাকাম দান করো। আমিন।” কিশোর লিখেছেন,“মা না থাকার যে কতোটা কষ্টের এখন বুঝি। অসাধারণ নাটক। চোখের জল ধরে রাখতে পারলাম না।”

শুধু দেশী দর্শক নয়, দেশের বাইরে থেকেও নাটকটি দেখে শত শত মানুষ মন্তব্য করেছেন। প্রায় সব মন্তব্যেই নাটকটির ইতিবাচক দিক নিয়ে কথা বলেছেন দর্শক।

 

ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের ৩ নাটক

তিন দিনে কোটি ভিউ পেল ‘আশিকি’, কী আছে এই নাটকে?

Tags: অপূর্বঅভিনয়ঈদের নাটকট্রেন্ডিংনিহালিড বিনোদন
Previous Post

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

Next Post

বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারালেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা

Next Post
বিমান দুর্ঘটনায় নিহতের পরিবারের শোকপ্রকাশ ও উদ্ধার কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারালেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ旗 পাশে, আলো ঝলমলে কক্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT