ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগীদার হতে চায় চ্যানেল আই। ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। তার মাঝে ঈদের দ্বিতীয় দিন থাকছে নাটক ‘আবার দাওয়াত’।
৭টা ৫০ মিনিটে প্রচার করা হবে কমেডি নাটক ‘আবার দাওয়াত’। রচনা ও পরিচালনায় ইশতিয়াক আহমেদ রুমেল।
অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, পাভেল, কচি খন্দকার, সামিয়া অথৈ, শামিমা নাজনীন প্রমুখ।









