চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাজারে যাওয়ার পথে ট্রাক খাদে পড়ে নিহত ১৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 11, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
খারাপভাবে পড়ে থাকা ট্রাকের ছবি, দুর্ঘটনার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের হাব জেলায় শাহ নুরানী মাজারে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রাক খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন।

জিও নিউজ জানিয়েছে, যাত্রীবাহী ট্রাকটি সিন্ধের থাট্টা জেলা থেকে শাহ নুরানি মাজারের দিকে যাচ্ছিল। যাত্রাপথে বেলুচিস্তানের হাব জেলায় এই দুর্ঘটনা ঘটে।

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ দুর্ঘটনায় আহত যাত্রীদের সাথে দেখা করতে সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে যান। তিনি ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কমপক্ষে ৫২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, দুজন আহত শিশু জাতীয় শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে (এনআইসিএইচ) চিকিৎসাধীন রয়েছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা দিতে সবকিছু করা হবে।

ট্রাকটির ড্রাইভার আহত করিম বখশকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলুচিস্তান প্রাদেশিক পুলিশের উপ বিভাগীয় কর্মকর্তা (এসডিপিও) সাকরো ওয়াজিদ আলী বলেছেন, স্থানীয় মাকলির কাসিম জোখিও গ্রাম থেকে ৭০ জনেরও বেশি তীর্থযাত্রী নিয়ে ট্রাকটি সড়কে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।  নিহত ১৭ জনের মধ্যে ১৫ জনের পরিচয় জানা গেছে।

প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

Tags: ট্রাকমাজার
Previous Post

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফলমূল ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

Next Post

দেশের দুই বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

Next Post
বজ্রবৃষ্টির জন্য কালো মেঘে আকাশ ঢাকা, দেশের দুই বিভাগে আশঙ্কাজনক আবহাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের দুই বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

কিং জায়েদ খান পারফর্ম করছেন একটি পার্টিতে, আনন্দিত দর্শকদের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারভেজের গানে ভাইরাল কিং জায়েদ খানের ‘বিড়ি’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT