চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত

এস কে রাসেল by এস কে রাসেল
10:24 পূর্বাহ্ন 11, এপ্রিল 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ঈদের জামাতের জন্য শোলাকিয়ায় মুসল্লিরা নামাজ আদায় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ ধাপে গুলির আওয়াজে শুরু হয়ে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ-উল- ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

জামাতে ইমামতি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান ড. মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। বিকল্প ইমাম হিসেবে ছিলেন বড় বাজার মসজিদের খতিব মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ।

আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ১৯৭তম ঈদুল ফিতরের জামাত শুরু হয় সকাল ১০টায়। বিশাল এই মাঠে নামাজে অংশ নেওয়া মুসল্লিদের দৃষ্টি আকর্ষণের জন্য নামাজ শুরুর সংকেত হিসেবে গুলি ছুঁড়ে আওয়াজ করা হয়। দীর্ঘদিন ধরে রেওয়াজ অনুযায়ী ঈদের জামাত শুরু হওয়ার ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি এবং ১ মিনিট আগে ১টি করে শর্টগানের গুলি ছোঁড়া হয়। আর এই গুলিগুলো ছোঁড়েন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার।

প্রতি বছরের মতো এবারও ঈদের একদিন আগেই চলে এসেছেন অনেক মুসল্লি। ঈদের দিন ভোর থেকেও রিজার্ভ বাসসহ বিভিন্ন যানবাহনে আসেন হাজারো মুসল্লি। নামাজ শুরুর এক ঘণ্টা আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তা, ফাঁকা জায়গা, বাড়ি, বাড়ির ছাদে মুসল্লিরা দাঁড়িয়ে পড়েন নামাজের অপেক্ষায়। বেলা ১০টার পর পরই নামাজ আদায়ের আহ্বান জানান ইমাম। শুরু হয় ঐতিহাসিক শোলাকিয়ায় উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত। নামাজ শেষে মুসল্লিদের জন্য দিকনির্দেশনামূলক খুতবা প্রদান করেন ইমাম।

আগত লাখ লাখ মুসল্লির নিরাপত্তার স্বার্থে ঈদগাহে টুপি ও জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ছাতা নিয়েও ঈদগাহ ময়দানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ময়দানে নেওয়া হয় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ৪টি স্তর পেরিয়ে মুসল্লিরা মায়দানের ভেতরে প্রবেশ করেন। নিরাপত্তা পর্যবেক্ষণে ছিলো ৪টি ড্রোন। ঈদগাসহ আশপাশের এলাকা পর্যবেক্ষণে বসানো হয় ৬৪টি সিসি ক্যামেরা। ঈদগায় ছিলো পুলিশ ও র‍্যাবের ৬টি ওয়াচ টাওয়ার। এছাড়াও ছিলো বোমা নিষ্ক্রীয়করণ দল।

শত বছর আগে সোয়ালাখ মুসল্লির নামাজ আদায়ের কারণে ঐতিহাসিক এই মাঠের নাম হয় সোয়ালাখিয়া। কালের বিবর্তনে এখন তা শোলাকিয়া মাঠ। প্রতিবছর এই মাঠেই অনুষ্ঠিত হয় উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত।

Tags: ঈদের জামাতশোলাকিয়া
Previous Post

ঈদ করতে গিয়ে চাচাতো ভাইদের হাতে টাইলস মিস্ত্রি খুন

Next Post

সব ষড়যন্ত্র-সন্ত্রাসের বিরুদ্ধে উৎসবের শক্তি সংহত হোক: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদ ওবায়দুল কাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ষড়যন্ত্র-সন্ত্রাসের বিরুদ্ধে উৎসবের শক্তি সংহত হোক: ওবায়দুল কাদের

রাষ্ট্রপতি ও অন্যান্য মুসল্লিরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT