চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ করতে গিয়ে চাচাতো ভাইদের হাতে টাইলস মিস্ত্রি খুন

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
9:36 পূর্বাহ্ন 11, এপ্রিল 2024
in গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জ জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামের বাড়ী গোপালগঞ্জে ঈদ করতে গিয়ে চাচাতো ভাইদের হাতে খুন হয়েছেন ঢাকার টাইলস মিস্ত্রী মহিন মিনা।

গতকাল বুধবার শরিকের পুকুরের মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়েরা মহিন মিনাকে কুপিয়ে হত্যা করেছে।

নিহত মহিন মিনা (৪৫) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়ফা গ্রামের আবুল বাসার মিনার ছেলে। তিনি ঢাকায় টাইলসের কাজ করতেন।

নিহতের স্ত্রী মুক্তা বেগম জানান, বাড়ির পাশে শরিকের পুকুরে মাছ ছাড়তে অন্যান্য শরিকরা আগ্রহী না হওয়ায় মহিন মিনা একাই মাছের পোনা ছাড়েন। এরপর থেকে তিনি পুকুরের মাছ পরিচর্যা করে আসছিলেন। কিন্তু, গত দুই দিন ধরে চাচাতো ভাই নজরুল ও সৌখিন কাউকে না জানিয়ে পুকুর থেকে মাছ ধরেন।

বুধবারও তারা মাছ ধরতে পুকুরে জাল ফেলে। এ সময় মহিন তাদেরকে মাছ ধরতে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচাতো ভাই নজরুল ও সৌখিনসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে মহিন মিনার মাথা ও শরীরের বিভিন্নস্থানে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশবেড় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, স্ত্রী ও চার সন্তানকে সাথে নিয়ে মঙ্গলবার গ্রামের বাড়ি বড়ফায় ঈদ করতে আসেন মহিন। বুধবার চাচাতো ভাই নজরুল ও সৌখিনসহ বেশ কয়েকজন শরিকের পুকুরে জাল ফেলে জোর করে মাছ ধরে নেওয়ার সময় মহিন তাদেরকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাইয়েরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মহিনকে কুপিয়ে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য নিহত মহিনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Tags: ঈদচাচাতো ভাই
Previous Post

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

Next Post

ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত

Next Post
ঈদের জামাতের জন্য শোলাকিয়ায় মুসল্লিরা নামাজ আদায় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত

বাংলাদেশের রাজনীতিবিদ ওবায়দুল কাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ষড়যন্ত্র-সন্ত্রাসের বিরুদ্ধে উৎসবের শক্তি সংহত হোক: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT