চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে দ্বি-স্তর কাঠামোর পক্ষে নয় ইসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 অপরাহ্ন 06, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জিতের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার কথা ভাবছে আইসিসি। গত মাসে এর জন্য একটি ওয়ার্কিং গ্রুপও গঠন করেছে সংস্থাটি। সম্ভাব্যতা যাচাই করে ২০২৫ সালের শেষ দিকে প্রতিবেদন জমা দেবেন তারা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকে নতুন কাঠামো চালু করতে চায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে আইসিসির নতুন পরিকল্পনার সাথে একমত নয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বর্তমানে আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশ রয়েছে, যাদের মধ্যে ৯টি অংশ নিচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। তবে নিচের সারির দলের ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ায় এবং আর্থিকভাবে লাভজনক না হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটকে স্তরভিত্তিক করার আলোচনা চলছে। নতুন প্রস্তাবনা অনুযায়ী, র‌্যাঙ্কিংয়ের নিচের দলগুলো আর র‌্যাঙ্কিংয়ের উপরের দলগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খেলার সুযোগ পাবে না।

এখানেই আপত্তি ইসিবির। ইংলিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, অবনমনের ফলে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কিংবা ভারতের মত দল যদি একই স্তরে না থাকে, তাহলে লাভজনক প্রতিদ্বন্দ্বিতা থেকে বঞ্চিত হতে হবে।

ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন জানিয়েছেন, তিনি এখনও নিশ্চিত নন আইসিসি টেস্ট ক্রিকেটের জন্য দ্বি-স্তরের কাঠামো নিয়ে আলোচনা করছে তা নিখুঁত কিনা। তার মতে, এর বিকল্প খোঁজা উচিত।

বলেছেন, ‘আমাদের অনেক বিকল্প দেখতে হবে- স্তরগুলি তাদের মধ্যে একটি হতে পারে। তবে আমরা চাই না, ইংল্যান্ড একটি অলস সময়ের মধ্য দিয়ে যাই। অর্থাৎ, যদি কখনও আমরা দ্বিতীয় বিভাগে অবনমিত হই এবং অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে খেলতে পারবো না। এটা হতে পারে না। এই সাধারণ বিষয়টি বুঝা উচিত।’

ইসিবি প্রধান দ্বি-স্তর কাঠামো থেকে বের হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যদি উন্নত করা হয় এবং কিছু পরিবর্তন আনা হয়, তাহলে দুই স্তরের কাঠামোর প্রয়োজন হবে না। যা প্রয়োজন তা হলো এমন একটি সময়সূচী যা বর্তমানের তুলনায় অনেক বেশি অর্থবহ। এর মধ্যে অবশ্যই দ্বিপাক্ষিক ক্রিকেটের পরিমাণ, সাদা বল এবং লাল বল অন্তর্ভুক্ত থাকতে হবে।’

Tags: আইসিসিইসিবিটেস্টথম্পসনলিড স্পোর্টস
Previous Post

ট্রাম্পের দূতের সাথে পুতিনের সাক্ষাৎ

Next Post

‘বিজয় ফিস্ট’ এর খাবার খেয়ে রাবির ৮৩ শিক্ষার্থী অসুস্থ

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিজয় ফিস্ট’ এর খাবার খেয়ে রাবির ৮৩ শিক্ষার্থী অসুস্থ

ভোলায় দুই ভাইকে পুড়িয়ে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT