চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় দুই ভাইকে পুড়িয়ে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

হারুন উর রশীদ by হারুন উর রশীদ
11:43 অপরাহ্ন 06, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, ভোলা
A A

ভোলার চরফ্যাশনে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই সহোদরকে গলা কেটে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটলো নিহতদের পরিবারের।

বুধবার ( ৬ আগস্ট) দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসাইন এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করলে আদালত প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রায় ঘোষণার সময় মামলার প্রধান তিন আসামি বেল্লাল হোসেন, সালাউদ্দিন বয়াতি ও শরিফুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন বিচারক। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শরিফুল কারাগারে থাকলেও অপর দুই ঘাতক বেল্লাল ও সালাউদ্দিন এখনও পলাতক।

এছাড়া, মামলায় সম্পৃক্ততার অভিযোগে অপর দুই আসামি আবুল কাশেমকে পাঁচ মাস ও আবু মাজিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বহুল আলোচিত এই মামলার রায়কে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হযরত আলী হিরণ। তিনি বলেন, ‘এই রায় প্রমাণ করেছে যে দেশে এখনো ন্যায়বিচার আছে। নৃশংস এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার হওয়ায় আমরা সন্তুষ্ট।’

এদিকে, রায়ের পর কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনেরা। তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও পলাতক আসামিদের নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের সদস্যরা অবিলম্বে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ এপ্রিল চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের একটি নির্জন বাগান থেকে দুটি মাথাবিহীন ও অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিকৃত ও ঝলসানো মরদেহ দুটি শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। এর কিছুদিন পর একই গ্রামের এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ মাথা দুটি উদ্ধার করা হলে হত্যাকাণ্ডের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে।

পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, নিহতরা হলেন চরফ্যাশন পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপন দুই ভাই দুলাল চন্দ্র শীল এবং তপন চন্দ্র শীল। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে, যার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।

Tags: গলা কেটে হত্যামৃত্যুদণ্ড
Previous Post

‘বিজয় ফিস্ট’ এর খাবার খেয়ে রাবির ৮৩ শিক্ষার্থী অসুস্থ

Next Post

জুলাই ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধান নিয়ে প্রশ্ন তোলায় গণফোরামের প্রতিবাদ

Next Post
চ্যানেল আই লোগো, সূর্য ও বাংলা লেখা গণফোরাম. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধান নিয়ে প্রশ্ন তোলায় গণফোরামের প্রতিবাদ

জাবিতে রাজাকারের কুশপুত্তলিকা দাহ ও মশাল মিছিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবিতে রাজাকারের কুশপুত্তলিকা দাহ ও মশাল মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT