চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের দিন সাংবাদিকদের ও জনগণের মোটরসাইকেল বিষয়ে যা জানালো ইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নির্বাচনের দিন মোটরসাইকেল ও সাংবাদিকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের জন্য অনুমোদিত গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা নেই। তবে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে জনসাধারণের মোটরসাইকেল চলাচলে।

রোববার (২৪ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুসারে ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে।

সেই সাথে ৫ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে ভোটের দিন কোন কোন যানবাহন চলাচল কখন বন্ধ থাকবে সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক অথবা মেট্রোপলিটন পুলিশ কমিশনার/ অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদানের জন্য বলা হয়েছে।

এই নিষেধাজ্ঞা যে সবক্ষেত্রে শিথিল করার প্রয়োজন হবে তা হলো –
(ক) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক;
(খ) জরুরী সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরুপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহণকারী সকল ধরনের যানবাহন;
(গ) আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত
যানবাহন (টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোন যানবাহন;
(ঘ) প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্ট (যথাযথ নিয়োগপত্র/ পরিচয়পত্র থাকা সাপেক্ষে) এর জন্য একটি গাড়ী (জীপ, কার, মাইক্রোবাস
ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়ীতে স্টীকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি প্রদান;
(ঙ) সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরী কোনো কাজে ব্যবহৃত মোটরসাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি প্রদান;
(চ) নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা/ কর্মচারি অথবা অন্য কোন ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রদান;
এছাড়াও (ছ) জাতীয় মহাসড়ক, বন্দরছাড়াও আন্তঃজেলা বা মহনগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরূপ সকল রাস্তায় নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

Tags: ইসিজাতীয় নির্বাচনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনমোটরসাইকেলসাংবাদিক
Previous Post

ইউনাইটেডের ২৫ শতাংশ কিনে নিলেন র‍্যাটক্লিফ

Next Post

বিমানসহ ফ্রান্সে আটকে পড়া ৩০৩ ভারতীয়কে নিয়ে ধোঁয়াশা

Next Post
বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানসহ ফ্রান্সে আটকে পড়া ৩০৩ ভারতীয়কে নিয়ে ধোঁয়াশা

আরবাজ খান ও তার স্ত্রী বিবাহের পর ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন আরবাজ খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT