চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করলেন আরবাজ খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
আরবাজ খান ও তার স্ত্রী বিবাহের পর ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে ৪১ বছর বয়সী মেকআপ শিল্পী শুরা খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা।

প্রথম স্ত্রী মালাইকার সঙ্গে বিয়ে ভাঙার পর কেটেছে ৬ বছর। শুরা খানের হাত ধরে নতুন জীবন শুরু করলেন অভিনেতা-প্রযোজক। বিয়েতে উপস্থিত ছিলেন সালমান খান, অর্পিতা সহ দুই পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা। বাবার বিয়েতে হাজির ছিল আরবাজ-মালাইকার পুত্র।

বিয়েতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টেড শেরওয়ানিতে দেখা গেছে আরবাজকে। শুরা পরেছিলেন প্যাস্টেল লেহেঙ্গা।

রবিবার মধ্যরাতে বিয়ের ছবি নিজেই শেয়ার করেছেন আরবাজ খান। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে ছিল রোমান্টিক বার্তা।

আরবাজ খান লিখেছেন, ‘আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমি এবং আমার মানুষটি আজ থেকে আজীবনের যাত্রা শুরু করলাম। আপনাদের প্রার্থনা ও শুভকামনা প্রয়োজন এই বিশেষ দিনে।’

সপ্তাহ খানেক আগেই শোনা গিয়েছিল আগামী বছর শুরার সঙ্গে বিয়ের পিড়িতে বসবেন আরবাজ। তবে সবাইকে চমকে দিয়ে এবছরই শুভ কাজ সারলেন তারা।

জাপার নেতারা নির্বাচনের পর আলোচনা করছেন, রওশন এরশাদ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাটনা শুক্লা’ সিনেমায় কাজ করার সময়েই ঘনিষ্ঠতা বেড়েছে আরবাজ ও শুরার। এর আগে ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ।

১৯৯৮ সালে মালাইকা আরোরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরবাজ। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের। মালাইকা অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান।

 

View this post on Instagram

 

A post shared by Arbaaz Khan (@arbaazkhanofficial)


সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: আরবাজ খানমালাইকা আরোরাশুরা খানসালমান খান
Previous Post

বিমানসহ ফ্রান্সে আটকে পড়া ৩০৩ ভারতীয়কে নিয়ে ধোঁয়াশা

Next Post

ভারতে ঘন কুয়াশায় ফ্লাইট চলাচল বন্ধ

Next Post
ঢাকায় রাতের বিমানবন্দরের দৃশ্য, কুয়াশার কারণে ফ্লাইট বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ঘন কুয়াশায় ফ্লাইট চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে সরিষা ক্ষতিগ্রস্ত মাগুরার কৃষি জমি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে ১৫ ভাগ জমির সরিষা নষ্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT