রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো চুড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাছির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে আলোচনা করে তিনি সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত।








