চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশের অন্যতম সেরা নাঈম

ছেলেদের কাভা কাপ ভলিবল ২০২৬

আবু তাহের by আবু তাহের
9:25 অপরাহ্ন 28, জুলাই 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাঈমের আক্রমণ, ভলিবল খেলোয়াড়রা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাভা কাপ মেনস ভলিবলের আন্তর্জাতিক আসরে প্রথমবার ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তানে চলতি আসরের সেমিফাইনালে বাংলাদেশ জিতেছে মধ্য এশিয়ার উজবেকিস্তানের বিপক্ষে। বুধবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। এবার একমাত্র পাকিস্তানের বিপক্ষেই এখনও জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিতে জিতে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ আপাতত শিরোপা জয়ের স্বপ্নে বিভোর।

এই দলটিই ২০২৫ সালে বাংলাদেশে হওয়া কাভা কাপের আসরে চতুর্থ হয়েছিল। দুরন্ত ছন্দে থাকা বাংলাদেশ তুর্কমেনিস্তানের কাছে প্রথম হার দেখে ছন্দপতনের শুরু করেছিল। হরোষিত বিশ্বাসের দল এরপর আফগানিস্তানের বিপক্ষে অলিখিত সেমিতে হেরে ফাইনাল খেলতে পারেনি। তবে বাংলাদেশ ভলিবল দল সেখানে থামেনি, লড়াই চালিয়ে এবার ফাইনালের টিকিট কেটেছে। সেমিতে জয়ের পর বাংলাদেশ দলের অন্যতম সেরা, ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার মিডল ব্লকার ও কুইক অ্যাটাকার নাঈম হোসেন সাক্ষাৎকার দিয়েছেন চ্যানেল আই অনলাইনকে। জানিয়েছেন, বাংলাদেশ শিরোপা জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী।

প্রথমবার কাভা কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন, সেটিও আবার দেশের বাইরে পাকিস্তানের মাটিতে। অনুভূতি কেমন?
নাঈম: প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ বাংলাদেশ দলকে, আমাদেরকে এই সম্মানটা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, পুরো দলসহ গোটা ভলিবল প্রেমীরা অনেক খুশি। তবে আমরা খুশিতে গা ভাসিয়ে দিচ্ছি না। আমাদের কাজ এখনও কিছুটা বাকি, ফাইনাল ম্যাচ খেলতে হবে, জিততে হবে।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, যারা আসরে এখনও অপরাজিত। লড়াইটা কেমন হবে, শিরোপার ব্যাপারে প্রত্যাশা কেমন?
নাঈম: পাকিস্তান অনেক শক্তিশালী দল। আমরাও লড়াই করে আসরের ফাইনালে এসেছি। পাকিস্তানের সাথে চোখে চোখ রেখে লড়াই করব আমরা। ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। পুরো বাংলাদেশ দল শিরোপা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।

আসরে বাংলাদেশ এপর্যন্ত নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ খেলেছে। দুটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে। দুই ম্যাচের মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন?
নাঈম: দুটি ম্যাচের মধ্যে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ম্যাচটিকে এগিয়ে রাখব। কারণ বাংলাদেশের ভলিবলের ইতিহাসে এমন জয় বিরল, খুব কমই আছে। আমরা প্রথম দুই সেট হেরে প্রায় ম্যাচ হাতছাড়া করে ফেলেছিলাম। তারপর ঐতিহাসিক কামব্যাক, শেষ তিন সেট জিতে ম্যাচ জিতেছি। এমন জয় আমাদের খুব কমই আছে, যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিকে এগিয়ে রাখব।

গত আসর বাংলাদেশে হলেও জাপান-ইরানি বংশোদ্ভূত কোচ রায়ান মাসাজেদির অধীনে বাংলাদেশ ফাইনাল খেলতে পারেনি। এবার দেশীয় কোচ ইমদাদুল হক মিলনের অধীনে ফাইনালে বাংলাদেশ। মূল প্রতিবন্ধকতা কোথায় ছিল?
নাঈম: আমরা খুশি যে, দেশীর কোচ দিয়ে এবারের আসরে আমরা সফলতা পাচ্ছি। বলতে পারেন এটা দেশের ভলিবলের ইতিহাসে একটি নতুন অধ্যায়। কোচ ইমদাদুল হক মিলন স্যারের প্রতি আমাদের কৃতজ্ঞতা। তিনি আমাদের ভলিবলকে সঠিক পথে পরিচালনা করছেন। তার জন্য আমরা এ আসরের ফাইনাল পর্যন্ত পৌঁছেছি। তবে বিদেশি কোচ যে আমাদের জন্য প্রতিবন্ধকতা, এমনটা নয়। তাদের থেকেই আমরা মর্ডান ভলিবলের সূচনা পেয়েছি। রায়ান মাসাজেদির প্রশিক্ষণেও আমরা উপকার পেয়েছিলাম। বড়ো আসরে না খেলার অভিজ্ঞতাও হয়তো আমাদেরকে ভুগিয়েছিল।

কাভা কাপের ফাইনাল খেলতে যাওয়া এই বাংলাদেশ দলের পরবর্তী লক্ষ্য কী? এসএ গেমস বা অন্যকোন আসর নিয়ে আপনাদের পরিকল্পনা কী?
নাঈম: আমরা ভালো অবস্থানে আছি। আপাতত লক্ষ্য কাভা কাপের শিরোপা জেতা। কিন্তু টপ লেভেলে পারফর্ম করতে হলে আমাদের আরও উন্নতি করতে হবে। আর এসএ গেমস বড়ো আসর। সেখানে আমরা ভালো করতে চাই। সুতরাং তার জন্য আমাদের উন্নতমানের প্রশিক্ষণ নিতে হবে।

পাকিস্তানে বাংলাদেশ দল কেমন আতিথেয়তা পেয়েছে? সার্বিকভাবে পাকিস্তানে সবধরনের সুযোগ সুবিধা, খেলার পরিবেশ পেয়েছেন কিনা?
নাঈম: আলহামদুলিল্লাহ, পাকিস্তান চেষ্টা করেছে আমাদেরকে আপ্যায়ন করার জন্য। আর যেটুকু কমতি ছিল, আমরা সেটা ম্যানেজ করে নিয়েছি।

২০২৫ সালের আসরে বাংলাদেশের সফলতা না পাওয়ার পেছনে কী কারণ ছিল বলে আপনার মনে হয়?
নাঈম: বাংলাদেশ ভলিবল দলের বড় আসরে না খেলার অভিজ্ঞতা। এই ধরনের অভিজ্ঞতা থাকলে হয়তো আমরা বাংলাদেশে হওয়া ওই আসরে আরও ভালো সাফল্য পেতে পারতাম।

২০২৫ সালের আসরে চ্যানেল আই’কে বলেছিলেন আপাতত ভলিবল নিয়ে কোন লক্ষ্য নেই। এখন কোন লক্ষ্যের ব্যাপারে ঠিক করেছেন কিনা?
নাঈম: হ্যাঁ, এবার আমি ভলিবল নিয়ে লক্ষ্য ঠিক করেছি। কারণ বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে নেয়ার সুযোগ করে দিয়েছে। আপাতত সেই লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যাচ্ছি।

ভলিবলের নতুন কমিটি হয়েছে। নতুন কমিটির কাছে কীধরনের সুযোগ-সুবিধা আশা করছেন?
নাঈম: আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাঠের মানুষগুলোকে নতুন কমিটিতে পাচ্ছি। তারা অনেক ভালো বোঝেন যে, ভলিবলকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমার বিশ্বাস তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। তাদেরকে যেন সরকার সাহায্য করে এটাই আমাদের চাওয়া। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, ক্রিকেট-ফুটবলে মতো আমাদের দিকেও যেন সুনজর দেয়। আমাদের দিকে নজর দিলে আমরাও বাংলাদেশকে অনেক সম্মান এনে দিবো। অনেক না পাওয়ার মধ্যে আমরা সর্বোচ্চটা দিয়ে লড়াই করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Tags: উজবেকিস্তানকাভা কাপকাভা কাপ ২০২৬নাঈমনেপালপাকিস্তানবাংলাদেশভলিবলমিলনলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

জুলাই ২৪: গণ‌অভ্যুত্থান স্মরণে-আমার প্রতিরোধের আগুন

Next Post

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

Next Post
বাংলাদেশের রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে অফিস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ঢাকায় মালয়েশিয়ার জ্বালানি সংকট সমাধানে সহযোগিতা চাওয়া হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT