চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে সাংবাদিক কার্ডের জন্য অনলাইন আবেদনের আহ্বান ইসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 পূর্বাহ্ন 27, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, নির্ধারিত পোর্টালের মাধ্যমে সাংবাদিকরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের নির্বাচনকালীন চলাচল ও দায়িত্ব পালনে সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট http://pr.ecs.gov.bd –এর মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যেভাবে করবেন রেজিস্ট্রেশন

ওয়েবসাইটে প্রবেশ করার পর ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে। সব ধাপ পূরণ করার পর প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

লগইন করে আবেদন

রেজিস্ট্রেশন শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষক হিসেবে কার্ডের জন্য আবেদন করতে হবে।

স্থানীয় সাংবাদিক (জেলা-উপজেলা) সাংবাদিকদের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের আগে আবেদনকারীর বর্তমান অবস্থানের তথ্য দিতে হবে। সেক্ষেত্রে আবেদনের নিদিষ্ট অংশে বিভাগ, জেলা, নির্বাচনী আসন ও উপজেলা/থানার তথ্য বাধ্যতামূলক দিতে হবে।

আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ

লগইন করার পর প্রথম ধাপে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ ও লিঙ্গ।

পরবর্তী ধাপে মিডিয়া প্রতিষ্ঠানের তথ্য বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে। এতে গণমাধ্যমের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, ইমেইল, ফোন নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে নিবন্ধন প্রমাণপত্র ও সর্বশেষ পত্রিকার কপি সংযুক্ত করতে হবে।

এছাড়া বাধ্যতামূলক সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত সাংবাদিকদের তালিকা ফাইল আকারে আপলোড করতে হবে। একই সঙ্গে ওই তালিকায় আবেদনকারী সাংবাদিকের নাম কত নম্বরে রয়েছে, তা নির্দিষ্ট ঘরে উল্লেখ করতে হবে।

গাড়ির স্টিকার

গাড়ির স্টিকার প্রয়োজন হলে ‘হ্যাঁ’ অথবা ‘না’ অপশন নির্বাচন করতে হবে। ‘হ্যাঁ’ নির্বাচন করলে গাড়ির সংশ্লিষ্ট কাগজপত্রের তথ্য দিতে হবে।

চূড়ান্ত সংযুক্তি

আবেদনের শেষ ধাপে আবেদনকারীর অফিস আইডি, ইস্যুর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ছবি, স্বাক্ষর এবং জাতীয় পরিচয়পত্র কার্ড নির্ধারিত ঘরে ফাইল আকারে আপলোড করতে হবে।

সব ধাপ সঠিকভাবে সম্পন্ন করে সবুজ অংশে ক্লিক করে আবেদন জমা দিলে আবেদন সম্পূর্ণ হয়েছে বলে দেখাবে।

আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোড সংবলিত একটি কার্ড পিডিএফ আকারে প্রদান করবে। ওই কার্ড প্রিন্ট করে গণমাধ্যমকর্মীরা নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদন পাবেন।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬সংসদ নির্বাচনসাংবাদিক কার্ড
Previous Post

ঢাবি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Next Post

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ

Next Post
ছবি: সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ

আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে ইতালির প্রথম জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT