চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদতের ফেরাটা ‘বাড়তি শক্তি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 12, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার বল ছুঁড়ে দিচ্ছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ইবাদত হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে টাইগার পেসারের। ৩১ বর্ষী পেসারের দলে ফেরাটা বাংলাদেশের জন্য বাড়তি শক্তি মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পান ইবাদত। অস্ত্রোপচার করাতে হয়। এতে প্রায় দেড় বছরের জন্য ছিটকে যান। গত বছরের শেষদিকে ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফেরেন তারকা পেসার। মাস ছয়েক পর ডাক পেলেন জাতীয় দলে।

আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। গলে ১৭ জুন টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। কলম্বোতে ২৫ জুন থেকে গড়াবে দ্বিতীয় টেস্ট। সফর সামনে রেখে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেন শান্ত। বললেন, ইবাদতের ফেরাটা বাড়তি শক্তি হিসেবে কাজ করবে।

‘ইবাদতের ফেরাটা অনেক বড় ব্যাপার। আমার মনে হয়, অনেকদিন ধরে আমরা ওকে মিস করছিলাম। ও যে অবস্থানে থাকার পরে চোটে পড়েছে, আমাদের দলের জন্য খারাপ সময় ছিল। আরও বোলার ছিল। তবে ইবাদত ওর সেরা সময়টায় চোটে পড়েছিল।’

‘এখন কামব্যাক করেছে, সুযোগ এলে আবার খেলবে। এটা দলের জন্য বাড়তি একটা শক্তি হিসেবে কাজ করবে। আশা করব, সুযোগ এলে সেখানেও ভালো পারফর্ম করবে। প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেছে, ফিট আছে। আশা করব ফিট থাকবে এবং দলের হয়ে ভালোভাবে অবদান রাখবে।’

Tags: ইবাদতটেস্ট চ্যাম্পিয়নশিপবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজবিসিবিমিরপুরলিড স্পোর্টসশান্ত
Previous Post

‘এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখা বোকামি’

Next Post

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৪

Next Post
সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৪

বাংলা সিনেমার ছবি, স্টার সিনেপ্লেক্সে শো দখলে, জনপ্রিয় সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

চাহিদার শীর্ষে বাংলা ছবি, স্টার সিনেপ্লেক্সে শো দখলে কে শীর্ষে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT