চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাহিদার শীর্ষে বাংলা ছবি, স্টার সিনেপ্লেক্সে শো দখলে কে শীর্ষে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 12, জুন 2025
in বিনোদন
A A
বাংলা সিনেমার ছবি, স্টার সিনেপ্লেক্সে শো দখলে, জনপ্রিয় সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আযহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ৬টি বাংলা সিনেমার সবগুলোই মুক্তি পেয়েছিলো স্টার সিনেপ্লেক্সে। শুরুর দিন থেকেই দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছে তাণ্ডব, উৎসব, ইনসাফসহ কয়েকটি সিনেমা। ঈদের সপ্তাহ শেষে নতুন সপ্তাহের প্রদর্শনী তালিকা প্রকাশ করেছে স্টার সিনেপ্লেক্স।

দর্শক চাহিদার ভিত্তিতে করা দৈনিক শোয়ের তালিকায় স্বাভাবিকভাবেই এগিয়ে শাকিব খান অভিনীত ঈদের সবচেয়ে আলোচিত ছবি ‘তাণ্ডব’। শুক্রবার (১৩ জুলাই) থেকে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় দৈনিক ‘তাণ্ডব’-এর সর্বোচ্চ ৪৬টি শো চলবে।

অন্যদিকে প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ছবি ‘টগর’ স্টার সিনেপ্লেক্সে ৬টি শো পেলেও দ্বিতীয় সপ্তাহে এসে কোনো শো পায়নি।

রায়হান রাফীর ‘তাণ্ডব’-এর পর স্টার সিনেপ্লেক্সে দৈনিক শোয়ের তালিকায় এগিয়ে তারকাবহুল ছবি ‘উৎসব’। যা পরিচালনা করেছেন তানিম নূর এবং প্রযোজনা করেছে চরকি, সিনেমাটির দৈনিক ১৩টি শো থাকছে।

উৎসব-এর পর শো সংখ্যায় এগিয়ে আছে সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’, যেখানে অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম। এই ছবিটি নতুন সপ্তাহে চলবে ১২টি শোতে!

আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীলচক্র’ চলবে ৩টি শোতে, একইভাবে ক্রাইম থ্রিলার জনরার ছবি ‘এশা মার্ডার’ প্রতিদিন ৩টি শো-তে প্রদর্শিত হবে।

স্টার সিনেপ্লেক্সের যেসব শাখায় এসব ছবি প্রদর্শিত হবে সেগুলো হলো: বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার (ধানমণ্ডি), এসকেএস টাওয়ার (মহাখালী), মিরপুর সনি, উত্তরা সেন্টার পয়েন্ট, বিজয় সরণীর সামরিক জাদুঘর এবং চট্টগ্রামের বালি আর্কেড।

Tags: আরিফিন শুভইনসাফঈদের সিনেমাউৎসবএশা মার্ডারটগরতাণ্ডবনীলচক্ররাফীলিড বিনোদনশাকিব খান
Previous Post

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৪

Next Post

ভারতের গুজরাটে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

Next Post
গুজরাটে বিমান দুর্ঘটনায় ধোঁয়া ও ক্ষয়ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের গুজরাটে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

প্রধান বক্তা বক্তব্য দিচ্ছেন, জনসমাগমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকসই উন্নয়নের পূর্বশর্ত দুর্নীতিমুক্ত সরকার: এ এস এম আব্দুল হালিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT