চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন ডোয়াইন জনসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 11, নভেম্বর 2023
in বিনোদন
A A
ডোয়াইন জনসন হাসিমুখে, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একাধিক রাজনৈতিক দল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী করার প্রস্তাব নিয়ে হলিউড অভিনেতা ডোয়াইন জনসনের দ্বারস্থ হয়েছিল। তবে সেই সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ‘দ্য রক’ খ্যাত অভিনেতা। তিনি নিজেই গণমাধ্যমকে জানালেন এই খবর।

কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করতে চান, এমন একটা ঘোষণা দিয়েছিলেন ডোয়াইন জনসন। তারপর তার জনপ্রিয়তা যাচাইয়ে মার্কিন একটি প্রতিষ্ঠান জরিপ করে। জরিপে দেখা গেছে প্রায় ৪৬ শতাংশ ডোয়াইন জনসনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন। এরপর থেকে অভিনেতাকে নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা।

তবে মত বদলেছেন অভিনেতা। সম্প্রতি ট্রেভর নোয়ার স্পটিফাই পডকাস্টে ডোয়াইন জনসন বলেন, ‘জরিপটি দারুণ এবং আমার খুবই ভালো লেগেছে জনমত জানতে পেরে। সম্মানিত বোধ করেছি। আরও কিছু বিষয় জানাই, ২০২২ এর শেষে আমার সাথে বেশ কয়েকটি দল দেখা করেছে, প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা আসলে কখনই আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য রাজনীতিতে যোগ দেয়া নয়। বরং রাজনীতির অনেক বিষয় আমি ঘৃণা করি।’

‘গভর্নর হওয়ার কথা ভাবতে পারলেও প্রেসিডেন্ট হওয়ার কথা ভাবাটা বাড়াবাড়ি,’ যোগ করেন অভিনেতা।

অভিনেতা নিজেকে ‘রাজনৈতিক ভাবে স্বাধীন’ মনে করেন। জানান, প্রেসিডেন্ট পদে লড়াই করার ইচ্ছে নেই তার। কারণ তার কাছে তিন সন্তানের বাবা হিসেবে দায়িত্বটা বেশি গুরুত্বপূর্ণ।
সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: ডোয়াইন জনসনলিড বিনোদন
Previous Post

মেসিসহ যাদের নিয়ে ব্রাজিলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা

Next Post

উদ্যোক্তা তৈরি করায় নারীরা স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারছে: শিক্ষামন্ত্রী

Next Post
নারী উদ্যোক্তা ও শিক্ষামন্ত্রীর বক্তব্য, নারীর স্বাবলম্বী হওয়ার গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্যোক্তা তৈরি করায় নারীরা স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারছে: শিক্ষামন্ত্রী

কোরিয়ার সাহিত্য ও বাংলা সাহিত্য নিয়ে তুলনামূলক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরিয়ার সাহিত্য এবং বাংলা সাহিত্য নিয়ে তুলনামূলক আলোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT