চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিসহ যাদের নিয়ে ব্রাজিলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 পূর্বাহ্ন 11, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। ম্যাচটিকে ঘিরে উন্মাদনার শেষ নেই সমর্থকদের মাঝে। এর আগে উরুগুয়ের বিপক্ষেও লড়বে বিশ্বচ্যাম্পিয়ন দলটি। দলে দুই নতুন মুখ নিয়ে এবার দল দিয়েছে আর্জেন্টিনা।

১৭ ও ২২ নভেম্বরের দুই ম্যাচকে সামনে রেখে শনিবার ২৮ সদস্যের শক্তিশালী দল দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। দল থেকে বাদ পড়েছেন উইঙ্গার আলেজান্দ্রো পাপু গোমেজ। গত মাসে ডোপিং টেস্টে পজেটিভ আসায় দু’বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বকাপজয়ী পাপু। তবে দলে নতুন মুখ দুই ডিফেন্ডার ফ্রান্সিসকো ওর্তেগা ও পাবলো ম্যাফেও।

২০১৯ সালে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ও শেষ অলিম্পিক দলের সদস্য ছিলেন ওর্তেগা। স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন পাবলো। চোটের কারণে জুয়ান ফয়েথ ও মার্কোস আকুনা বাদ পড়াতেই মুলত ডাক পেয়েছেন তারা।

এদিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যাঙ্গেল ডি মারিয়া ও পাওলো দিবালা। দুটি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে যথারীতি রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনিতেজ, এমিলিয়ানো মার্টিনেজ ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, পাবলো ম্যাফেও, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান পেজেলা, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্টিনেজ কোয়ার্টা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, ফ্রান্সিসকো ওর্তেগা ও নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো ডে পল, ইজিকুয়েল পালাসিও, জিওভানি লো সেলসো ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ফরোয়ার্ড: পাওলো দিবালা, অ্যাঙ্গেল ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেজ ও লুকাস কাম্পোস।

Tags: আর্জেন্টিনাবিশ্বকাপ বাছাই-২০২৬ব্রাজিলমেসিলাতিন আমেরিকালিড স্পোর্টস
Previous Post

তানজিদ-লিটনের আক্রমণাত্মক ব্যাটিং

Next Post

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন ডোয়াইন জনসন

Next Post
ডোয়াইন জনসন হাসিমুখে, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন ডোয়াইন জনসন

নারী উদ্যোক্তা ও শিক্ষামন্ত্রীর বক্তব্য, নারীর স্বাবলম্বী হওয়ার গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্যোক্তা তৈরি করায় নারীরা স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারছে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT