চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজায় সার্বক্ষণিক সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডিএমপি কমিশনার দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরণের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, রাজধানীতে ২৪২টি মণ্ডপ রয়েছে। মণ্ডপগুলোতে সার্বক্ষনিক নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘পূজা উদযাপনকে কেন্দ্র করে আমাদের (আইন শৃঙ্খলা বাহিনী) যেমন ব্যাপক প্রস্তুতি থাকে, তেমনি সনাতন ধর্মাবলম্বীদের মাঝেও ব্যাপক প্রস্তুতি থাকে।’

তিনি বলেন, বড় মন্দিরগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। পূজামণ্ডপগুলো সিসিটিভির আওতায় থাকবে। একইসাথে প্রতিটি পূজামণ্ডপ পুলিশের নজরদারির আওতায় থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি, এসবি ও অন্যান্য গোয়েন্দা বাহিনীর লোকজন মোতায়েন থাকবে।

‘পূজামণ্ডপে জঙ্গি হামলার ঝুঁকি কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না’ এমন মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন সবকিছু মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, নগরীর বিভিন্ন মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো এবং টহল জোড়দার করা হয়েছে, যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর সাহস না পায়।

ডিএমপি কমিশনার বলেন, ‘পূজা মন্ডপে দু’ধরনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি। এরমধ্যে পাঁচটি পূজামণ্ডপ সবচেয়ে বড়। আপনারা জানেন মাসখানেক আগে কথিত হিজরতের নামে ৫০টি ছেলে ঘর ছেড়েছে। কোথায় তারা ট্রেনিং করছে সেটা জানার চেষ্টা করছি আমরা। তাদের বিষয়ে অনেক দূর এগিয়েছি। আশা করি, তারা ফিল্ডে কোনো অপারেশন করার আগেই আমরা তাদের ধরে ফেলব।’ এছাড়া সোশ্যাল মিডিয়ায় গুজব রটিয়ে এবং ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পোস্ট দিয়ে সাম্প্রদায়িক উসকানি তৈরি করে একটি চক্র। এদের ঝুঁকি কিন্তু সবসময় থেকে যায়। গত বছর কুমিল্লার একটি ঘটনার বিষয় আপনারা জানেন, মন্দিরে কোরআন শরীফ রেখে যে অপতৎপরতা হয়েছিল, সে রকম ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘ঢাকা মহানগরীর ২৪২টি পূজা মন্ডপে সিসিটিভির ব্যবস্থা করতে বলা হয়েছে। এর মধ্যে পাঁচটি জাতীয় পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এখানে পুলিশ, ডিবি ও আনসার সদস্যদের ২৪ ঘণ্টা ডিউটি পোস্ট থাকবে। পাশাপাশি সোয়াত টিমও এখানে টহলে থাকবে। এছাড়া পূজা উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। এখানে প্রবেশ পথে ডিটেক্টর রাখা হয়েছে। আমি অনুরোধ করব আপনারা কোন ভ্যানিটি ব্যাগ বা অন্য কোনো ব্যাগ এখানে নিয়ে আসবেন না। আনলে এগুলো প্রবেশের আগেই রেখে দেওয়া হবে।’

শফিকুল ইসলাম আরও বলেন, এর আগেও বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ছিল, সেখানে ২৪ ঘণ্টা ডিউটি না থাকায় এ ঘটনা ঘটেছে। পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক এবং আনসার সদস্যরা অন্যান্য পূজামণ্ডপে ২৪ ঘণ্টা ডিউটি করবেন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Tags: দুর্গাপূজা
Previous Post

শুধু দেশে নয় সারা বিশ্বে পরিচিত একটি চ্যানেল: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Next Post

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ কোনো ভুল করেনি

Next Post
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ কোনো ভুল করেনি

শেখ হাসিনা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আন্দোলনকারী নেতাদের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আন্দোলনের নেতা: এস এম কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT