চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আন্দোলনের নেতা: এস এম কামাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2022
in রাজনীতি
A A
শেখ হাসিনা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আন্দোলনকারী নেতাদের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন: শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আন্দোলনের নেতা।

বৃহস্পতিবার পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরণ শেষে একথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

এস এম কামাল বলেন, শেখ হাসিনা জাতিসংঘের ৭৭ তম সাধারণ অধিবেশনে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্ব নেতৃবৃন্দের সামনে দুর্যোগের সংকট পূর্ণ সময়ের সমাধানের দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেন সংঘাত, হানাহানি, যুদ্ধ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও মানব মুক্তির প্রধান অন্তরায়। শেখ হাসিনা শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, রোহিঙ্গা সমস্যার সমাধান, খাদ্য-স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবার জাতিসংঘের ভাষণে।

তিনি আরও বলেন: শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ এবং শান্তিপূর্ণ পৃথিবীর প্রতিষ্ঠায় দিকনির্দেশনা দেন তার বক্তৃতায়। বঙ্গবন্ধু কন্যার এই সাহসী ও সময়োপযোগী বক্তব্য বিশ্বসভায় বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। তাই বলতে চাই শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধুর স্বপ্ন প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য ২১ বার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, কারো কাছে মাথা নত করেন নাই, জনগণের অধিকারের প্রশ্নে কোনরকম আপোষ করেন নাই, জনগণের ভাত, কাপড়, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের জন্য লড়াই করে যাচ্ছেন।

যোগ করেন: তাইতো আমরা অহংকার করে, গর্ব করে বলতে পারি বঙ্গবন্ধু যেমন বিশ্বকে জয় করেছিল, বঙ্গবন্ধু তনয়া তেমন বিশ্বকে জয় করেছেন, বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে শেখ হাসিনাই আজকে বাংলাদেশকে মর্যাদাশীল দেশ, উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি দেশবাসীর কাছে শেখ হাসিনার জন্য দোয়া চাই।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এ্যাড. আসিফ শামস্ রঞ্জন, আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেড়া উপজেলার চেয়ারম্যান রেজাউল হক বাবু, বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ সহ অনেকে।

Tags: আওয়ামী লীগএস এম কামাল হোসেনশেখ হাসিনা
Previous Post

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ কোনো ভুল করেনি

Next Post

শিগগিরই করতোয়া নদীর ওপর সেতু হবে: রেলমন্ত্রী

Next Post
রেলমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের করতোয়া নদীর ওপর সেতু নির্মাণের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগিরই করতোয়া নদীর ওপর সেতু হবে: রেলমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তারা সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত পেরিয়ে কাউকে ঢুকতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT