চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীবাগের ‘মধ্যরাতের ভিডিও’ নিয়ে ডাকসু নেতা জুবায়ের যা বললেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 পূর্বাহ্ন 29, জুলাই 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
ডাকসু নেতা জুবায়েরের ছবি, পেছনে কাঠের দেয়াল, ছোট ইনসেট ভিডিও ক্লিপ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পরীবাগ ব্রিজ এলাকায় তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষের সঙ্গে ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও তার এক সহযোগীর বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরে ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন জুবায়ের। তার দাবি, ঘটনাটি বিকৃতভাবে উপস্থাপন করে তার চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।

আজ (২৯ জুলাই) বুধবার রাত ১টা ২৪ মিনিটে ফেসবুক পোস্টে জুবায়ের বলেন, তার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম পরীবাগ ব্রিজ এলাকায় তৃতীয় লিঙ্গের কিছু মানুষের বিরুদ্ধে কথিত পতিতাবৃত্তির অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন এবং যাওয়ার আগে বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছিল বলে দাবি করেন।

জুবায়েরের ভাষ্য অনুযায়ী, সাংবাদিক পরিচয়ে প্রশ্ন করার সময় তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি ক্ষুব্ধ হয়ে ওঠেন, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন এবং পাল্টাভাবে ভিডিও ধারণ শুরু করেন। তিনি আরও দাবি করেন, একপর্যায়ে তার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তোলা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টির সমাধানের চেষ্টা করে।

পোস্টে তিনি বলেন, পুরো ঘটনাই আইনশৃঙ্খলা বাহিনীর জানা ছিল। তবে ঘটনার একটি অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি জুবায়ের ও তার সঙ্গীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। ভিডিওর শুরুতে একজনকে বলতে শোনা যায়, তারা পরীবাগ এলাকায় কাজ করেন এবং জুবায়ের ও তার সঙ্গী তাদের পরিচয় নিয়ে প্রশ্ন করেছিলেন।

পরে উভয় পক্ষ থানায় যাওয়ার কথা বলতে বলতে ব্রিজ থেকে নিচে নামেন। ভিডিওর শেষাংশে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে দেখা যায়। তবে ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Tags: তৃতীয় লিঙ্গ
Previous Post

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Next Post

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, চলছে উদ্ধার অভিযান

Next Post
জাপানে শক্তিশালী ভূমিকম্পের কারণে ধ্বংসপ্রাপ্ত ভবন ও গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, চলছে উদ্ধার অভিযান

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় উত্তেজনা, পুলিশ ও জনতার সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT