চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 29, জুলাই 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় উত্তেজনা, পুলিশ ও জনতার সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ:

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন ছাএদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সারজিস আলম।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে সারজিস আলম সাংবাদিকদের জানান, এ হামলায় এনসিপির ১৪ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একজন কে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে উভয় দলের নেতা কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। রাত সারে দশটায় এনসিপির নেতা নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দরা র‍্যাব ও পুলিশ প্রহরায় হবিগঞ্জ ত্যাগ করেন।

অপরদিকে হবিগঞ্জ জেলা ছাএদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘শান্ত প্রিয় হবিগঞ্জকে অশান্ত করার চক্রান্তে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এজন্য সাধারণ ছাত্র জনতা প্রতিবাদে রুখে দিয়েছে এর সাথে ছাএদল জড়িত নয়। এর দায়ভার তাদেরকেই নিতে হবে।’

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, আজমিরীগঞ্জের পোগ্রাম শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। বিকেলবেলা হবিগঞ্জের প্রোগ্রাম শেষ করে দলছুট হয়ে তাদের সাথে থাকা মিডিয়ার একটি গাড়ি সামনে অগ্রসর হলে ক্ষতির সম্মুখীন হয়।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রোগ্রামের নিরাপত্তায় ১২০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। ঘটনার পর পুলিশ প্রহরায় তাদেরকে সার্কিট হাউসে পৌঁছে দেয়া হয়।

একটি সুত্র জানায়, মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে এনসিপি নেতারা বিএনপি নেতাদের নাম উল্লেখ করে গুন্ডাবাহিনী বলে এবং বিকেলে হবিগঞ্জ সদরের পথ সভায় বিএনপি নেতারা এখন মাদক সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ তুলে বক্তব্য রাখেন। এতে ছাত্রদল ও যুবদলের নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলে পদযাত্রা শেষে এনসিপি নেতাদের ঘিরে বিক্ষোভ করেন ছাত্রদল। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এনসিপি নেতাদের উপর হামলা করে বলে অভিযোগ উঠে। এতে সারজিস আলম, নাসিরুদ্দিন পাটওয়ারী ও স্থানীয় এনসিপি নেতা, পৌর মেয়র প্রার্থী চৌধুরী মাহবুবুল বারী মুবিনসহ ১৪ জন নেতাকর্মী আহত হন। পরে তাদেরকে সোনালী ব্যাংক গেইট অভ্যন্তরে অবরুদ্ধ করে রাখা হলে পুলিশ উদ্ধার করে সার্কিট হাউজে পৌছে দেয়।

Tags: এনসিপির পদযাত্রাহবিগঞ্জ
Previous Post

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, চলছে উদ্ধার অভিযান

Next Post

‘সুবহানাল্লাহ’-যে শব্দটি হাজার বছরের ইতিহাস বহন করে

Next Post
শুভ্র ইসলামিক ক্যালিগ্রাফি, আল্লাহু আকবার লেখা, আকাশের নীল পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

'সুবহানাল্লাহ'-যে শব্দটি হাজার বছরের ইতিহাস বহন করে

এনসিপি দলের লোগো, সবুজ ব্যাকগ্রাউন্ডে ন্যাশনাল সিটিজেন পার্টির নাম।. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT