কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বজ্রপাতে একজন হাঁসের খামারী নিহত হয়েছেন। নিহত রাকিব মিয়া (২২) পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কবিরখান্দান গ্রামের রফিক মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কেওডাঘাট হাওরে এ ঘটনা ঘটে।
পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাসেদ মিয়া জানান, বিকেলে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। রাকিব তখন কেওডাঘাট হাওরে তার হাঁসের খামারে কাজ করছিল।
চেয়ারম্যান বলেন, বজ্রপাতে রাকিব গুরুতর আহত হয়। পরে খামারে থাকা তার সহযোগীরা তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।









