চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার বিরুদ্ধে পেশাদার ফুটবলারদের সংগঠনের মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 13, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
FIFA এর লোগো সহ বিলবোর্ডটি শহরের রাস্তায় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব বিশ্বকাপের পরিসর বাড়ানো এবং ফিফা ঘোষিত সূচি নিয়ে আগে থেকেই দ্বিমত ছিল পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর। বিষয়টি নিয়ে পুনরায় ভাবার জন্য ফিফাকে আহ্বানও জানিয়েছিল তারা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সংগঠনটির কথা আমলে না নেয়ায় ফিফার বিরুদ্ধে মামলাই করেছে ফিফপ্রো।

বৃহস্পতিবার বিবৃতিতে মামলার বিষয়টি নিশ্চিত করেছে ফিফপ্রো। সংগঠনের সদস্য ইংলিশ প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) ও ফ্রান্সের প্লেয়ার্স ইউনিয়ন (ইউএনএফপি) ব্রাসেলস কোর্ট অব কমার্সে একটি মামলা দায়ের করেছে। ব্রাসেলস কোর্ট অব কমার্স যেন মামলাটি ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে প্রেরণ করেন, সেই আবেদনও করেছে তারা।

সংখ্যা বাড়িয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ আসরে ৩২ দল অংশ নেবে। ওই বছর জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে হতে চলা আসর গড়াবে যুক্তরাষ্ট্রে। দলগুলোর ভ্রমণ ও প্রস্তুতির সময় মিলিয়ে প্রায় ছয় সপ্তাহের নতুন সূচি যোগ হবে খেলোয়াড়দের। যা ফুটবলারদের অতিরিক্ত ব্যস্ততা এবং অতিরিক্ত চাপ বাড়াবে।

একইসঙ্গে বিভিন্ন দেশের লিগগুলো যথাযথভাবে আয়োজনে ব্যর্থ হবে এবং খেলোয়াড়দের অতিরিক্ত চাপ যুক্ত হওয়ায় চোট ঝুঁকি বাড়বে। বিষয়টি চিন্তা করে বিরোধীতা করছে পেশাদার ফুটবলারদের সংগঠন। গতমাসে অপারগতা জানিয়ে ফিফাকে চিঠি দিয়েছিল ফিফপ্রো ও ওয়ার্ল্ড লিগস অ্যাসোসিয়েশন (ডব্লিউএলএ)।

চিঠির পরও নিজেদের অবস্থানে অটল থাকার ঘোষণা দেয় ফিফা। সংস্থাটি জানায়, পূর্ণনির্ধারিত সূচিতে বসবে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ। ফিফার সিদ্ধান্তের পর শেষপর্যন্ত বিষয়টি আদালতে গড়াল।

Tags: ক্লাব বিশ্বকাপ ২০২৫ফিফপ্রোফিফামামলালিড স্পোর্টস
Previous Post

কোরবানির পশুর হাটে দেওয়া হবে ভেটেরিনারি সেবা

Next Post

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরব আমিরাতের বিনিয়োগ প্রত্যাশা প্রধানমন্ত্রীর

Next Post
প্রধানমন্ত্রীর সাথে সংলাপে আরব আমিরাতের বিনিয়োগের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরব আমিরাতের বিনিয়োগ প্রত্যাশা প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাকিস্তানকে পরবর্তী বিশ্বকাপের জন্য শুভ কামনা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT