চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মৃত্যুতে ডিআরইউ’র শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 30, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
খালেদা জিয়ার মৃত্যুতে ডিআরইউ'র শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ডিআরইউ তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তাঁর মতো একজন অভিজ্ঞ ও দৃঢ় নেতৃত্বের অধিকারী নেত্রীর প্রয়াণে জাতীয় জীবনে একটি বড় শূন্যতা সৃষ্টি হয়েছে।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের প্রধানই ছিলেন না, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। বিশেষ করে সামরিক শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ডিআরইউ মনে করে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও ঘটনাবহুল। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দীর্ঘ সময় ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা।

পরিশেষে ডিআরইউ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

Tags: খালেদা জিয়াখালেদা জিয়ার মৃত্যুডিআরইউশোক
Previous Post

খালেদা জিয়ার মৃত্যুতে বিজিএমইএ’র শোক

Next Post

খেলা স্থগিত, মাঠ ছাড়তে নারাজ সমর্থকরা, পুলিশের ধাওয়া

Next Post
পুলিশ ও সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, খেলা স্থগিতের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলা স্থগিত, মাঠ ছাড়তে নারাজ সমর্থকরা, পুলিশের ধাওয়া

খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় সরকার জানিয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় জানাল সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT