চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলা স্থগিত, মাঠ ছাড়তে নারাজ সমর্থকরা, পুলিশের ধাওয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 30, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
পুলিশ ও সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, খেলা স্থগিতের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দুটো ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বোর্ডের সে সিদ্ধান্ত মানতে নারাজ খেলা দেখতে আসা দর্শকদের একাংশ। স্টেডিয়ামের মূল প্রবেশপথে অবস্থান নেন দর্শকরা। খেলা মাঠে গড়ানোর দাবিতে, বিসিবির বিরুদ্ধে নানারকম স্লোগান দেন তারা। এক পর্যায়ে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ১টায় সিলেট টাইটানসের মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের। বিসিবি ম্যাচ শুরুর ঘণ্টা তিনেক আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় খেলা স্থগিত হওয়ার কথা। তবে ১২টার দিক থেকেই স্টেডিয়ামের সামনে জড়ো হতে থাকেন সমর্থকরা। খেলা স্থগিতের কথা জানতে পেরে হতাশ হয়ে অনেকেই স্টেডিয়াম ত্যাগ করেন। তবে সমর্থকদের একটি অংশ মাঠের প্রবেশমুখে অবস্থান নিয়ে নানা রকম স্লোগান দিতে থাকেন।

তাদের স্লোগান গুলো অনেকটা- বিসিবি ভুয়া, খেলা চাই, দিতে হবে; অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন….। এছাড়াও নানা রকম অশ্লীল স্লোগান দেন সমর্থকরা।

একপর্যায়ে স্টেডিয়ামের মূল প্রবেশ আটকিয়ে ব্যানার, ফেস্টুন, নিরাপত্তা বেষ্টনি ভাঙচুর করে দর্শকদের একাংশ। শুরু থেকে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা কিছু না বললেও পরে মূল ফটকের সামনে এসে ভাঙার চেষ্টা করলে ধাওয়া দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুহূর্তের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে যায় দর্শকরা।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থগিত হওয়া খেলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। জানা যায়, বুধবার নিয়মিত সূচিতে কোন ম্যাচ না থাকায় আজকের ম্যাচ দুটি বুধবার আয়োজন করতে চায় বিসিবি। তবে এ দিন খালেদা জিয়ার জানাজা থাকায় সেই সিদ্ধান্তও চূড়ান্ত করতে পারেনি তারা।

Tags: খালেদা জিয়াবাংলাদেশবিপিএল ২০২৫বেগম খালেদা জিয়ালিড স্পোর্টসসিলেট
Previous Post

খালেদা জিয়ার মৃত্যুতে ডিআরইউ’র শোক

Next Post

খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় জানাল সরকার

Next Post
খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় সরকার জানিয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় জানাল সরকার

নিরাপদ পোষাক পরিহিত একজন মুসলিম পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনার পীরের শোক প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT